ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

সব দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন চায় ইইউ

  • আপডেট সময় ১১:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৮ রাষ্ট্রের ওই জোট আশা করে- এমন নির্বাচনের পরিবেশ বাংলাদেশ সরকারই নিশ্চিত করবে। ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইইউ’র মধ্যকার  দ্বিপক্ষীয় বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সেখানে ইইউ’র প্রত্যাশার জবাবে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সরকারের সর্বাত্মক সহায়তা (অল-আউট সাপোর্ট) প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইইউ-বাংলাদেশ কো-অপারেশন এজেন্সি (সিএ) ফ্রেমওয়ার্কের আওতায় সুশাসন ও মানবাধিকার সংক্রান্ত সাব-গ্রুপের (দ্বিপক্ষীয়) ওই বৈঠকটি গত ২৪শে এপ্রিল হলেও গতকাল এক যৌথ বিবৃতিতে এর বিস্তারিত তুলে ধরা হয়। বৈঠকে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের তরফে ইইউ’র কার্যকর সহায়তা কামনা করা হয়।

ইইউ’র প্রতিনিধিরা বলেন, নানা রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রাখাইনের লাখ লাখ নাগরিককে মানবিক আশ্রয়সহ তাদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণ যে মানবিকতা দেখিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশের প্রতিনিধিরা ইইউ’র প্রতি অনুরোধ জানিয়েছেন- তারা যেন বাস্তুচ্যুত ওই জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে রাজনৈতিক এবং অন্যান্য সহায়তা অব্যাহত রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

সব দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন চায় ইইউ

আপডেট সময় ১১:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮