ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় চাপে ফ্রান্সের শিক্ষার্থীরা উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি কতটা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজ দলেরই ৮১ এমপি পদত্যাগ চাইলেন স্টারমারের পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের সানু মিয়া ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন- স্মরণ সভায় বক্তারা

সিলেটে বিচারককে ঘুষ দিতে গিয়ে এসআই আটক

  • আপডেট সময় ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে খাস কামরায় ঢুকে বিচারককে ঘুষ দিতে গিয়ে আটক হন থানার এসআই রাজা মিয়া। এতে বিব্রতবোধ করেন ওই বিচারক। তিনি কৌশলে এসআই রাজা মিয়াকে এজলাসে নিয়ে এসে আটকের নির্দেশ দেন। পরে অবশ্য আদালত পুলিশ ও থানা পুলিশের অনুরোধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের শর্তে রাতে তাকে মুক্তি দেয়া হয়। এ ঘটনায় হতভম্ব হয়েছেন জকিগঞ্জের আদালতে উপস্থিত থাকা আইনজীবীরা। আদালতে উপস্থিত থাকা আইনজীবীরা জানিয়েছেন- জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ৫৮/২০২০নং সিআর মামলা তদন্ত করে একজন আসামিকে বাদ দিয়ে ৩ আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়া। কেন একজনকে ছাড়া হয়েছে জানতে চেয়ে আদালত মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানীর দিন ধার্য করেন। গত মঙ্গলবার ধার্য তারিখের দিন অনুমতি ছাড়া এসআই রাজা মিয়া বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে উৎকোচ প্রদানের চেষ্টা করেন।

বিচারক এসআইকে  কৌশলে এজলাসে নিয়ে যান।

সেখানে আইনজীবী ও উপস্থিত  লোকজনদের সম্মুখে এসআই রাজা মিয়াকে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে  প্রেরণের নির্দেশ দিলে আদালতের সিএসআই ও রাজা মিয়া কান্নাকাটি করে করজোড়ে ক্ষমা চাইলেও আদালতে রাত ৮টা পর্যন্ত তাকে আটক রাখা হয়। পরে তাকে মুক্তি দেয়া হয়।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি (মিডিয়া) লুৎফুর রহমান জানিয়েছেন, রাজা মিয়াকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র ঃঃঃমানব জমিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

সিলেটে বিচারককে ঘুষ দিতে গিয়ে এসআই আটক

আপডেট সময় ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১