ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে অন্তর্বীণা- মাহবুব শাহজালাল যুক্তরাজ্যে ইটিএ (ETA) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা সরকারের উন্নয়ন মানেই রাস্তা-কালভার্ট ও চাকরি—এমনটাই ভাবেন ৭৭% ভোটার: সিপিডির জরিপ বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীরকে সংবর্ধনা দিল হবিগঞ্জ সোসাইটি ইউকে রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও ভারতকে একহাত নিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেন যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য, ২০৩৫ সালের মধ্যে ৭৫% রোগী সুস্থ বা নিয়ন্ত্রিত জীবনে ফিরবে লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা নির্বাচনী ইশতেহার প্রকাশ করল জামায়াতে ইসলামী: অগ্রাধিকার ২৬ খাত, প্রতিশ্রুতি ১০টি

সূর্যাস্তের পর ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় আলো

  • আপডেট সময় ০৩:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
  • ৪০৬ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ার সূর্যাস্তের পর আকাশে হঠাৎ দেখা গেল উজ্জ্বল আলোর বলয়। আর তা নিয়ে পড়ে গেল হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। আতসবাজি থেকে রকেট উৎক্ষেপণ, এমনকি উঠে এল এলিয়েন তত্ত্বও। অবশেষে সেখানকার মহাকাশ গবেষণা কেন্দ্র এই আলোর উৎস সম্পর্কে নিশ্চিত করল।
স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ‘ল্যাসো’ আকৃতির এই আলোয় ভরে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী স্যাক্রামেন্টোর আকাশ। সোশ্যাল মিডিয়ায় কেউ বলল, আতসবাজি। আবার কেউ সেই যুক্তি খণ্ডন করে জানাল, মাটি এত উপরে এত বড় আতসবাজি হওয়া সম্ভব নয়। কেউ বলল এ নিশ্চয় এলিয়েনদের পাঠানো কোনও সংকেত। এমনকি এই আলোর জেরে উপগ্রহ বহনকারী ডেলটা ফোর রকেটের উৎক্ষেপণ বুধবার বাতিল করা হয়। তার পরিবর্তে বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হয় ওই রকেটটির।’
‘এনডব্লিউএস বে এরিয়া’ নামের একটি সংস্থা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এটিকে উল্কা বলে আন্দাজ করেছিল। কিন্তু তারাও তাদের মতামত সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত ছিল না।
অবশেষে ঔৎসুক্যে ইতি টানল ‘লিক অবজারভেটরি’নামের একটি স্থানীয় সংস্থা। তারা জানাল এই আলোটি হল একটি উজ্জ্বল ধূমকেতু। এর পরে ক্যালিফোর্নিয়া অ্যাকাডেমি এফ সায়েন্সের মরিসন প্ল্যানেটরিয়াম এই ঘটনার বিশদ ব্যাখ্যা দিল। তারা জানিয়েছে, ‘উজ্জ্বল একটি ধূমকেতু এসে পড়েছিল পৃথিবীর বায়ুমন্ডলে। ঘটনাটি ঘটেছে সূর্যাস্তের কিছুক্ষণ পরেই। সূর্যের আলোয় তখনও আলোকিত হচ্ছিল ওই ধূমকেতুটি। সে জন্যই এ রকম উজ্জ্বল আলোক সৃষ্টি হয়েছিল।’ সূত্র: সিবিএস নিউজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে

সূর্যাস্তের পর ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় আলো

আপডেট সময় ০৩:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮