ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স?

স্মৃতির সমাধিতে পুষ্পস্তবক – বদরুজ্জামান জামান

  • আপডেট সময় ১১:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সদ্য ভূমিষ্ঠ শিশুর নাড়ি কেটে দেয়া মানে মায়ের সাথে
সম্পর্ক ছিন্ন নয়, তেমনি জাতির পিতা হত্যা মানে জাতি পিতৃহীন নয়।
জন্ম মানে সূচনা আর মৃত্যু মানে সমাপ্তি,
অযাচিত এমন উক্তি কিংবা অত্যুক্তি সময় ধারণ করে না;
সময়- ধ্বংসস্তূপে সৃষ্টির কিংবা প্রতিশোধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ।

স্মৃতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে কুকুর আর নেকড়েরা
আজ মায়াকান্না করে জাতির পিতার নিক্ষিপ্ত থু থু খোঁজে আবর্জনায়,
অথচ দেহের নষ্ট মাংসপিণ্ড নগ্নতার আশ্রয়ে আবর্জনাস্তুপে
জারজ প্রসব করে রক্তের হুলি খেলায় মেতে উঠে ।

‘ক্ষমা’ ইতিহাসের কোনো উক্তি নয়,
অরচিত ভবিষ্যত ইতিহাস যাদের কাছে অপঠিত থেকে যায়
তারা নির্বোধ মূর্খ বৈকি।

আমার প্রাকজন্মে পিতার বজ্রকণ্ঠে ঘোষিত মন্ত্রদীপ্ত বাণী
আর উত্থাল দিনগুলোর বিকৃত ইতিহাস
আমার দেহের প্রবাহিত রক্ত উত্তপ্ত করে ,
আমার বিশ্বাস আজ তাদের অবিশ্বাসের শেষকৃত্য করে পিতার স্বপ্ন বাস্তবায়নে।

রক্তের অক্ষরে অঙ্কিত মানচিত্রে জাতির পিতা হত্যার কলঙ্ক মুছে গেলেও
প্রতিটি বিন্দুতে পরাজিত শত্রুদের ষড়যন্ত্র আজো অপরাজিত থেকে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্মৃতির সমাধিতে পুষ্পস্তবক – বদরুজ্জামান জামান

আপডেট সময় ১১:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯