ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

২০২৭ প্রেসিডেন্ট নির্বাচন : কি করবেন মধ্যপন্থী ফরাসীরা?

  • আপডেট সময় ০৭:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্ট : ফ্রান্সের মধ্যপন্থী দলগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত, এ পরিস্থিতিতে উগ্র ডান বা বাম বিকল্প ঠেকাতে ঐক্যের প্রশ্ন জোরেশোরে সামনে এসেছে।

ফ্রান্সে উগ্র ডানপন্থী ও উগ্র বামপন্থী শক্তির নির্বাচনী প্রভাব ক্রমশ বাড়তে থাকায় বাম, মধ্যপন্থী ও ডানপন্থী রাজনৈতিক শিবিরে এখন একটি প্রশ্নই বড় হয়ে উঠছে—একক প্রার্থী দেওয়া হবে কি না।
মধ্যপন্থী ভোটারদের বড় একটি অংশ ভাবছেন এমন একজন প্রার্থীকে সামনে নিয়ে আসতে যিনি দ্বিতীয় দফায় মেরিন ল্য পেন ও জঁ-লুক মেলঁশোঁর সম্ভাব্য মুখোমুখি লড়াই ঠেকাতে সবচেয়ে বেশি সক্ষম।

প্রথম দফাতেই কি রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধ হওয়া উচিত, নাকি দ্বিতীয় দফা পর্যন্ত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া উচিত? এই দ্বিধাই এখন সেই সব রাজনৈতিক গোষ্ঠীর সামনে, যারা একদিকে কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিজ (LFI) এবং অন্যদিকে উগ্র ডানপন্থী র‍্যাসঁব্লমঁ নাসিওনাল (RN)—উভয়ের থেকেই নিজেদের দূরে রেখেছে।

২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আট মাস বাকি। এই দলগুলি নিজেদেরকে LFI ও RN—দুই শিবিরের বিরোধী হিসেবে তুলে ধরে এমন ভোটারদের সমর্থন পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে, যারা মেলঁশোঁ কিংবা মেরিন ল্য পেন—কাউকেই ক্ষমতায় দেখতে চান না।

কিন্তু প্রায় এক দশক ধরে এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী শাসনের পর রাজনৈতিক পরিসরটি অনেকটাই সংকুচিত হয়েছে। এই পরিস্থিতিতে উভয় প্রান্তের দুই বিপরীত রাজনৈতিক শিবিরের মধ্যে দ্বিতীয় দফার লড়াই হওয়ার সম্ভাবনা এখন ফরাসি নির্বাচনী রাজনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

একের পর এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, ফ্রান্সের প্রথাগত ডান বা বাম কিংবা মধ্যপন্থী দলগুলোর চেয়ে কট্টর বাম বা উগ্র ডান পন্থার দিকে জনমত ঘুরে যাচ্ছে। এ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ন্যূনতম ঐক্যের বিকল্প নেই। এক্ষেত্রে ম্যাক্রোঁবাদ, সমাজাবাদী দল, কিংবা মধ্য ডানদের ঐক্য জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

২০২৭ প্রেসিডেন্ট নির্বাচন : কি করবেন মধ্যপন্থী ফরাসীরা?

আপডেট সময় ০৭:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬