ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া আরও কঠিন করছে ইউরোপ

  • আপডেট সময় ০৩:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

আগামী জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আশ্রয় ও অভিবাসনসংক্রান্ত একটি নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে অবৈধ অভিবাসীদের জন্য আইনি মর্যাদা পেতে আশ্রয় প্রক্রিয়া আরও কঠিন হবে।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘অভিবাসন ও গতিশীলতা-বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক একটি সভায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বাংলাদেশ-লিবিয়া-ইতালি রুটে অনিয়মিত অভিবাসীদের ব্যবহৃত একটি বিপজ্জনক পথে ভূমধ্যসাগরে সম্প্রতি কয়েকজন বাংলাদেশির মৃত্যুর প্রেক্ষাপটে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদদ ইসলাম। পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, লিবিয়ার সিডিএ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঢাকায় আইওএম মিশনের প্রধান উপস্থিত আলোচনায় অংশ নেন।

অবৈধ অভিবাসনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির ওপর জোর দেন প্রতিমন্ত্রী। এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত অসাধু সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

সভায় ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো জানান, ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের জুনে আশ্রয় ও অভিবাসন বিষয়ে একটি নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে অবৈধ অভিবাসীদের জন্য আইনি মর্যাদা পেতে আশ্রয় প্রক্রিয়া আরও কঠিন হবে।

সভায় অভিবাসীদের দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা বাড়ানো এবং নিয়মিত অভিবাসন পথগুলোকে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন পথের ভবিষ্যৎ সম্প্রসারণ ও তার উপায় নিয়ে আলোচনা করা হয়। একটি সুপরিচালিত নিয়মিত অভিবাসন পথের জন্য দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং গন্তব্য দেশগুলোর নিয়োগকর্তাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কর্মসংস্থান ও নিশ্চিত অভিবাসন কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, যাতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত উন্নয়ন পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘বাংলাদেশ ফার্স্ট’ দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে রেমিটেন্স, মূলধন, দক্ষতা এবং ধারণা দিয়ে আরও বেশি অবদান রাখতে পারেন।

অবৈধ অভিবাসন রোধ করতে, নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে এবং অভিবাসনের সমগ্র প্রক্রিয়ায় মানবিক, নিয়মিত ও অধিকার-ভিত্তিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে একসঙ্গে ও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সব অংশীদারের সাধারণ ঐকমত্যের মাধ্যমে সভাটি সমাপ্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া আরও কঠিন করছে ইউরোপ

আপডেট সময় ০৩:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬