ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

অবৈধ পথে ইউরোপে প্রবেশ, মাল্টা থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত

  • আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ইউরোপে অবৈধভাবে প্রবেশ করায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মাল্টা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৪৪ জন বাংলাদেশি নাগরিককে।মাল্টায় স্থানীয় সময় ১২ জুন রাতে বিশেষ চাটার্ড ফ্লাইটে করে তাদের ফেরত পাঠানো হয়। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানোর কথা জানিয়েছে মাল্টা কর্তৃপক্ষ।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই ৪৪ জন বাংলাদেশি বিভিন্ন সময়ে অ’বৈ’ধ উপায়ে সমুদ্রপথে মাল্টায় প্রবেশ করেছেন। এর আগে লিবিয়া হয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় তারা সমুদ্রপথে মাল্টায় পাড়ি জমান।

দেশে ফেরত যাওয়া একজন জানান, তাদের সঙ্গে অনেক খা’রা’প আচরণ করা হয়েছে। গভীর রাতে তাদের ঘুম থেকে জাগ্রত করে হ্যান্ডকাপ পরিয়ে চার্টার্ড ফ্লাইটে তুলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে। অনেকের দাবি, তাদের জো’রপূর্বক ফেরত পাঠানো হয়েছে।মাল্টায় বাংলাদেশের স্থায়ী দূতাবাস নেই, তবে বাংলাদেশ দূতাবাস এথেন্স, গ্রিস ও মাল্টায় বাংলাদেশিদের কনস্যুলার সেবা এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক বিভিন্ন বিষয় দেখে থাকেন। ৪৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর ব্যাপারে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালের ইউরোপীয় ইউনিয়ন আর বাংলাদেশ সরকারের মাঝে হওয়া চুক্তি অনুযায়ী সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে ৪৪ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

অ’বৈ’ধ অ’ভিবাসীদের ফেরত নিতে ২০১৬ সালে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ানলেফরারের নেতৃত্বে প্রতিনিধিরা সে সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কা’মালের সঙ্গে সাক্ষাৎ করেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় সাংবাদিকদের বলেন, প্রতিনিধি দল আমাকে জানিয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মোট আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন।উল্লেখ্য, আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের অ’ভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তাই এটা শুধু বাংলাদেশি অ’ভিবাসীদের ব্যাপারে একান্ত কোনো সিদ্ধান্ত নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

অবৈধ পথে ইউরোপে প্রবেশ, মাল্টা থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত

আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১