ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০৭ঃ স্কুল বন্ধ ঘোষণা

  • আপডেট সময় ০৯:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ৫১৪ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ইতালিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১০ দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সিরিএ সহ সকল পেশাদার লীগ দর্শক শূন্য মাঠে অনুষ্টিত হবে। ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০৭ এ পৌঁছেছে, যা ইউরোপের সবচেয়ে নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে দেশটিকে। এছাড়া দেশটি সিনেমা, থিয়েটারসহ সকল মিটিংপ্লেসবন্ধকরারচিন্তাকর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘন্টা নতুন করে আরও ২৭ জন মারা গেছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেলো ইতালি।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬ জন। যা মঙ্গলবারে বেড়ে দাঁড়িয়েছে ২৫০২ জনে। আর আজ বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২০০ তে।

করোনাভাইরাস মোকাবিলায় ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেসিয়া অঞ্চলে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইতালির ভেনিস উৎসবসহ ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে। আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৭৭ জন।

এর আগে, সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০৭ঃ স্কুল বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৯:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০