ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইতালীস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সংবাদ সংগ্রহে বিরত থাকার সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের

  • আপডেট সময় ০৪:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৫৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সরকারী সফরে ইতালী এলে স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগিতার ক্ষেত্রে দূতাবাস সম্পূর্ণ ব্যর্থ  হয়েছে বলে অভিযোগ করেছ বাংলা প্রেসক্লাব, ইতালীর। বাংলা প্রেসক্লাব ইতালীর সভাপতি শাওন আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম.এম হক রাজুর পরিচালনায় বৈঠকে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা প্রথম দিন থেকে শেষ দিন অব্দি দূর্ভোগের শিকার হয়েছে।

জানা যায় শেষ দিন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইতালী আওয়ামী লীগ হলেও সভাস্থলে সরকারের স্থানীয় প্রতিনিধি হিসাবে রাষ্ট্রদূতের সুপারিশে সাংবাদিকদের ভিতরে যাওয়া অনুমতি দেয়া হবে। দু:খজনক হলেও সংবর্ধনা অনুষ্ঠানের প্রবেশের শেষ সময় পর্যন্ত রাষ্ট্রদূত প্রবেশের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। এ প্রেক্ষিতে জরুরী সভায়, স্থানীয় সাংবাদিকদের প্রতি দূতাবাসের এমন অবহেলা ও অসহযোগিতা থাকা অবস্থা পর্যন্ত, দূতাবাস সংশ্লিষ্ট সকল প্রচার থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করে সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় ১৪ ফেব্রুয়ারী রোমের স্থানীয় একটি রেষ্টুরেন্টে জরুরী সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি জমির হোসেন, রিয়াজ হোসেন, জাকির হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক হুমায়ূন কবির, সাংস্কৃতিক সম্পাদক লাবন্য অঞ্জন চৌধুরী এবং সদস্য মনিরুজ্জামান মনির ও হাসান মাহমুদ সহ সাংবাদিক আখি সীমা কাওসার, আমির হোসেন লিটন, মিনহাজ হোসেন প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

ইতালীস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সংবাদ সংগ্রহে বিরত থাকার সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের

আপডেট সময় ০৪:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮