ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

ইরানে বন্যার্তদের সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স

  • আপডেট সময় ১০:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ৩৭৩ বার পড়া হয়েছে

ইরানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ছয়টি শহর খালি করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দেশব্যাপী বন্যায় নিহতের সংখ্যা ৭০-এ পৌঁছেছে। ইতোমধ্যে সেখানে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
গত ১৯ মার্চ থেকে ইরানে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারি বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ গ্রাম ও শহর বন্যা কবলিত হয়েছে। প্রায় ৮৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বাধ্য হয়েছে। সরকারের তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিক বিশেষ করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান পির হোসেইন কৌলিভান্দ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে।

তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের নদীর বাঁধ খুলে দেওয়ার পর শনিবার সুসানগার্দ শহরের ৭০টি গ্রামের বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। সুসানগার্দ শহরের প্রায় ৫০ হাজার মানুষ বন্যা ঝুঁকিতে রয়েছেন। খুজেস্তানের গভর্নর গোলাম রেজা শরীয়তি বলেন, উদ্ধারকর্মীরা স্থানীয়দের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এরমধ্যে তিনটি সামরিক স্থাপনা রয়েছে। তিনি বলেন, বাঁধের পানি ছেড়ে দেওয়া হচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জানিয়েছেন, সর্ব শক্তি ব্যবহার করে খুজেস্তানের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখার চেষ্টা চালাচ্ছে তারা। বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা দিচ্ছে ইরানের তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো।

ফ্রান্স জানায়, অন্তত ১২টন মানবিক সহায়তা পাঠাবে তারা। ইরান সরকার সহায়তা চেয়েছে উল্লেখ করে তারা জানায়, কিছুদিনের মধ্যেই এই মানবিক সহায়তা সেখানে পৌঁছানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

ইরানে বন্যার্তদের সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স

আপডেট সময় ১০:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯