ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রায়বান প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম

  • আপডেট সময় ০৩:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফরিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, রায়বানে একটি স্কুল প্রতিষ্ঠা অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের লালীত স্বপ্ন, আজ আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। নিজ গ্রামে স্কুল স্থাপনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, আজ স্বতঃস্ফূর্ত ভাবে স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন আমাদের প্রথম সাফল্য।  সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে পূর্ণ সাফল্য অর্জন করতে হবে।

গতকাল ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে  ‘রায়বান প্রাথমিক বিদ্যালয়’এর ভিত্তি প্রস্তর স্থাপনে তিনি এ কথা বলেন।

গত ১০ জানুয়ারি শনিবার ফ্রান্স প্রবাসী কবি ও সাংবাদিক আহমদ সোহেলের উদ্যোগে আয়োজিত রায়বান ও মুক্তির চক গ্রামবাসীর এক সাধারণ সভা থেকে রায়বানে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড প্রবাসী,  আফজালুর রহমান ফয়সল ও গ্রামের বেশ কয়েক জনের দানকৃত ভূমিতে গতকাল বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার  নুরুল ইসলাম, হাবিবুর রহমান, ফ্রান্স প্রবাসী কবি সাংবাদিক আহমদ সোহেল, আব্দুল কাদির সেবুল,  আফরোজ মিয়া,  শামিম আহমদ, মোবাসর আলী মিন্টু, নজরুল ইসলাম,  মখজুল মিয়া,  আনু মিয়া,  শাহজাহান, আব্দুল মালিক,  আব্দুল মতিন, সাংবাদিক আবু বক্কর, অজমুল আলী,  আনচার আলী,  লয়লু মিয়া, কামরুল ইসলাম, তামিম আহমদ, সুজন আহমদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

তোফায়েল আহমেদ মারা গেছেন

রায়বান প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম

আপডেট সময় ০৩:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬