ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

করোনাভাইরাস: মৃতের সংখ্যা বাড়ছে

  • আপডেট সময় ১২:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬তে৷ গত ২৪ ঘন্টায় কয়েকশ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার৷
গত সপ্তাহে চীনে দেখা দেওয়া এ ভাইরাসটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপসহ বেশ কয়েকটি অঞ্চলে৷ পার্শ্ববর্তী দেশ নেপালে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে৷ সৌদি আরবে কর্মরত একজন ভারতীয় নার্স এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন৷

ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত অন্তত তিনজনকে শনাক্ত করা হয়েছে৷ আক্রান্তের তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷

চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন ৬৮৮ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷ এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৭৫ জনে৷ এদিকে গত ২৪ ঘন্টায় ১৫ জন মারা গেছেন বলে জানা গেছে৷ এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৷ চলতি অবস্থাকে ‘গভীর উদ্বেগের’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং৷

এদিকে চীনের পাশ্ববর্তী দেশগুলোতেও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ হংকং, ম্যাকাও ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে৷

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবে কর্মরত একজন ভারতীয় নার্স৷ দেশটির আল-হায়াত হাসপাতালে ১০০ জন ভারতীয় নার্সকে স্ক্যানিং করা হলে এদের মধ্যে একজন এ ভাইরাসে আক্রান্ত বলে ধরা পড়ে৷ তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তার আগে গত শনিবার নেপালে এ ভাইরাসে আক্রান্ত একজনকে চিহ্নিত করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দরে স্ক্যানিংসহ নানা ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে নেপাল সরকার৷

এদিকে জার্মনিতে করোনাভাইরাসে একজন রোগী চিহ্নিত হয়েছেন বলে দেশটির বিল্ড পত্রিকার এক সংবাদে জানানো হয়৷

তবে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

করোনাভাইরাস: মৃতের সংখ্যা বাড়ছে

আপডেট সময় ১২:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০