ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

করোনার প্রভাব ঃপ্যারিসের মেট্রো স্টেশনের নাম পরিবর্তন !

  • আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ ফরাসিরা বরাবরই তাদের শৈল্পিক উদ্ভাবনী মস্তিষ্কের জন্য বিখ্যাত।  ২০২০ সালকে ভিন্নভাবে স্মরণ করার ক্ষেত্রেও দেখা গেল তাদের সেই চিরায়ত নান্দনিকতা। এ সালটিকে বিশ্ববাসী একটি আতংকে ভরা অস্পৃশ্য বছর হিসাবেই মনে রাখবে। বিষের বিশকে সবাই দ্রুত ভূলতে পারলেই বাঁচে। কারন করোনা মহামারি বা কভিড ১৯, বছর জুড়ে লাশের মিছিল উপহার দিয়েছে মানব জাতিকে। ফরাসিরা এ সালটিকে মনে রাখতে চায় ভিন্নভাবে। তারা ২০২০ সালের চলে যাওয়াকে সুখবর হিসাবে দেখেন। আর তা যুগান্তরের জন্য রেখে দিতে বিশ্বের সবচেয়ে  শক্তিশালী পাতাল রেল নেটওয়ার্ক “প্যারিস মেট্রো”র একটি মেট্রো স্টেশনের নামের সাথে জুড়ে দিয়েছে। স্টেশনটির নাম ছিল “Bonne Nouvelle” যার বাংলা আভিধানিক অর্থ “সুসংবাদ”। এর সাথে নতুন বছরে যুক্ত হয়েছে “l’année 2020 est finie” অর্থাৎ “২০২০ সাল শেষ হয়েছে।” একত্রে বাংলা তর্জমাকরলে দাঁড়ায় সুখবর, ২০২০ সাল শেষ হয়েছে! করোনা ভাইরাসের এই মহামারির সময়কে স্মরণ করতেই এ ভিন্ন নামকরণ! অনেেক বছর পরের মানুষ জানতে চাইবে কি হয়েছিল ২০২০ সালে। কেন এসালের চলে যাওয়াকে সুুুখবর বলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপের সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করোনার প্রভাব ঃপ্যারিসের মেট্রো স্টেশনের নাম পরিবর্তন !

আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১