ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

কাল ফ্রান্সে ভোট ঃ কম ভোটার উপস্থিতির আশংকা

  • আপডেট সময় ০৮:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাত পোহালেই ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে নজীর বিহীন ভোটার অনুপস্থিতির আশংকা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর পেছনে মূল কারন হিসাবে ইউক্রেনে চলমান যুক্তি পরিস্থিতি ও কভিড মহামারীকে দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন অধিকাংশ ভোটার কেন্দ্রে না এসে ঘরে থাকতে পারেন।
সাম্প্রতিক এক সমীক্ষা জরীপে দেখা গেছে কেবল ৬৩ শতাংশ ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে পারেন যা ২০০২ সালের অনুপস্থিত থাকা ভোটারের প্রায় সমান। সেবছর প্রায় ২৮ শতাংশ ভোটার অনুপস্থিত ছিলেন। সর্বশেষ নির্বাচনে অর্থাৎ ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ২২ শতাংশের কিছু বেশি ভোটার অনুপস্থিত ছিলেন।
তবে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক সেলিন ব্রাকলিয়ের মনে করেন , ৭০ শতাংশ ভোটার উপস্থিতি একজন নির্বাচিত প্রেসিডেন্টের জন্য সম্মানজনক।
এদিকে ম্যাক্রো ও তার প্রাধান প্রতিদ্বন্দ্বী ল্য পেন দুই শিবিরই কম ভোটার উপস্থিতি নিয়ে শংকিত। ম্যাক্রোঁ শিবির মনে করেন,  তাদের ভোটারদের অনেকেই বিজয় নিশ্চিত মনে করে কেন্দ্রে না যেতে পারেন। এতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুবিধা হতে পারে। ম্যাক্রোঁর স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডার্মানা বলেন, ম্যারিন ল্য পেন অত্যন্ত বিপদজনক প্রেসিডেন্ট প্রার্থী।  কম ভোটার অনুপস্থিতিতে তিনি জিতে আসতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

কাল ফ্রান্সে ভোট ঃ কম ভোটার উপস্থিতির আশংকা

আপডেট সময় ০৮:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২