ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

চীনে উইঘুরদের উপর নির্যাতনে ইইউ’র নিন্দা

  • আপডেট সময় ১১:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৩৬৩ বার পড়া হয়েছে

চীনের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের উপর নির্যাতন বন্ধের আহবান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং-এর উইঘুরদের গ্রেপ্তার ও নির্যাতনে চীনের প্রতি নিন্দাও জানানো হয় সেখান থেকে।
বৃহষ্পতিবার ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ইইউর অধিবেশন থেকে এ আহবান জানানো হয়। চীনের উইঘুরদের দুর্বিসহ জীবন, সরকারের নির্যাতন, ধর্ম পালনে বাঁধা ও বন্দিবস্থায় মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিনিধিরা। ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির প্রতি তারা আহবান জানান যাতে তিনি বেইজিংকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলেন।
কয়েকদিন আগে জাতিসংঘের একটি তদন্তে উঠে আসে জিনজিয়াং অঞ্চলে জঙ্গিবাদ দমনের নামে প্রায় ১০ লাখ সংখ্যালঘু উইঘুর মুসলমানকে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। এরপরই বিশ্বজুরে নিন্দার ঝড় ওঠে চীনের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন থেকে এ অত্যাচার বন্ধের আহবান জানানো হয়েছে। তবে চীন প্রথম থেকেই এ ধরণের অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র : বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

চীনে উইঘুরদের উপর নির্যাতনে ইইউ’র নিন্দা

আপডেট সময় ১১:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮