ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে ফেরদৌস করিম আখঞ্জিকে ফ্রান্স দর্পণ পরিবারের শুভেচ্ছা

  • আপডেট সময় ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্ট : গতকাল ২৯ আগস্ট ছিল ফ্রান্স দর্পণ-এর নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জির জন্মদিন। বিশেষ এই দিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছে ফ্রান্স দর্পণ পরিবার। জন্মদিন উপলক্ষে পত্রিকাটির প্রকাশক মিয়া মাসুদ, সম্পাদক শামসুল ইসলাম এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

ফেরদৌস করিম আখঞ্জি শুধু একজন সাংবাদিক নন, তিনি ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে সংবাদপত্র ও সাংবাদিকতার এক নিবেদিতপ্রাণ মুখ। ২০১৪ সালে ফ্রান্স দর্পণের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা, মেধা ও আন্তরিকতার সঙ্গে পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নিরলস শ্রম, দূরদর্শিতা ও সাংবাদিকতার প্রতি গভীর ভালোবাসায় ফ্রান্স দর্পণ আজ ইউরোপে বাংলাদেশি কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ এবং একমাত্র নিয়মিত ছাপা পত্রিকা হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পত্রিকাটিকে এগিয়ে নিতে তাঁর অবদান নিঃসন্দেহে অনন্য। প্রবাসে বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি, সমাজ ও কমিউনিটির নানা খবরকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়েও প্রবাসের মাটিতে বাংলা সংবাদপত্রের ঐতিহ্যকে ধরে রাখার যে নিরন্তর প্রয়াস, তার পেছনে ফেরদৌস করিম আখঞ্জির অবদান গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।

ফেরদৌস করিম আখঞ্জি বর্তমানে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাব-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার অঙ্গনে তাঁর পথচলাও দীর্ঘ ও গৌরবময়। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যমে তিনি প্রায় তিন দশক ধরে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দেশ থেকে প্রবাস—দীর্ঘ এই সাংবাদিকতা জীবনে তিনি অর্জন করেছেন অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও সহকর্মীদের ভালোবাসা।

জন্মদিনের এই বিশেষ দিনে ফ্রান্স দর্পণ পরিবারের পক্ষ থেকে ফেরদৌস করিম আখঞ্জির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং কর্মময় জীবনের আরও সাফল্য কামনা করা হয়। তাঁর কলম আরও শক্তিশালী হোক, তাঁর সাংবাদিকতার পথচলা আরও আলোকিত হোক—এই প্রত্যাশাই আজ তাঁর জন্মদিনে ফ্রান্স দর্পণ পরিবারের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জন্মদিনে ফেরদৌস করিম আখঞ্জিকে ফ্রান্স দর্পণ পরিবারের শুভেচ্ছা

জন্মদিনে ফেরদৌস করিম আখঞ্জিকে ফ্রান্স দর্পণ পরিবারের শুভেচ্ছা

আপডেট সময় ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬