ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

তুর্কি উপকূলে নৌকাডুবিতে ৯ অভিবাসী নিহত

  • আপডেট সময় ১০:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
  • ৫৪৮ বার পড়া হয়েছে

তুরস্কের পশ্চিম উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৯ জন মারা গেছেন। উদ্ধার করা হয়েছে চারজনকে। দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি জানায়, তুরস্কের আয়দিন প্রদেশের কুসদাসির কাছে একটি উপকূলে নৌকাটি ডুবে যায়। স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

২০১৫ সাল থেকে এই পথ দিয়ে লাখ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। ২০১৬ সালে ইইউ ও তুরস্কের এক সমঝোতার পর এই হার অনেক কমে আসে। মূলত গ্রিস দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টায় এই উপকূল দিয়ে পাড়ি জমায় অভিবাসীরা।

মঙ্গলবার পর্যন্ত হিসেব অনুযায়ী তুর্কি এই উপকূল দিয়ে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর ৫৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এছাড়া দুর্বল কেন্দ্রীয় সরকার আর ইতালির সঙ্গে সীমান্ত থাকার সুযোগে বিপদজনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে এই উপকূল ব্যবহার করতে পছন্দ করে শরণার্থী ও অবৈধ অভিবাসন প্রার্থীরা। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে চলতি বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। ফেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবে প্রায় ৯০ জন নিহত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

তুর্কি উপকূলে নৌকাডুবিতে ৯ অভিবাসী নিহত

আপডেট সময় ১০:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮