ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

দক্ষিণ সুরমায় ১০ দিনের ব্যবধানে একই স্থানে পুনরায় সড়ক দুর্ঘটনাঃ ১ জন নিহত

  • আপডেট সময় ০৬:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • ৪২৭ বার পড়া হয়েছে

দক্ষিন সুরিমা প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে মামুন পরিবহনের একটি বাসের চাপায় ব্যবসায়ী নিহত হয়েছেন। ১০ দিনের ব্যবধানে একই স্থানে পুনরায় এ সড়ক দুর্ঘটনা ঘটল। নিহতের নাম কামরুল ইসলাম (৪০)। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বরইকান্দি ইউনিয়ন এর গোয়ালগাও গ্রমের বাসিন্দা।
মঙ্গলবার(২৮ আগস্ট) বেলা ১১টার দিকে লালাবাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিফা মেডিকেল হলে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে দাঁড়ানো কামরুল ইসলামের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কামরুল ইসলাম নিহত হন। ঘটনার পর ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে মুহূর্তেই সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় সড়কের দুদিকে শত শত গাড়ি আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণকে।
খবর পেয়ে দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন, চালকসহ বাসটি আটক করতে সক্ষম হয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছেন তারা।
উল্লেখ গত ১৮ আগস্ট বিকেলে একই স্থানে ট্রাকচাপায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী অপর এক ব্যবসায়ী।
এর সপ্তাহখানেক আগে আরো একজন ব্যবসায়ী ট্রাকচাপায় নিহত হন। এ নিয়ে গত ১৫ দিনের মধ্যে একই স্থানে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

দক্ষিণ সুরমায় ১০ দিনের ব্যবধানে একই স্থানে পুনরায় সড়ক দুর্ঘটনাঃ ১ জন নিহত

আপডেট সময় ০৬:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮