ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু ঃ বালাগঞ্জে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • আপডেট সময় ০৪:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

এসএম হেলাল; দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হওয়ায় বালাগঞ্জে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা । মহামারী করোনাভাইরাসের দুর্যোগে ৫শ ৪৪ দিন বন্ধ থাকার পর
রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশের মতো উপজেলার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
১৫টি উচ্চ বিদ্যালয় এবং দু’টি কলেজে পাঠদান শুরু হওয়ায় স্কুল, কলেজ সমুহ আবারও প্রাণ ফিরে পেয়েছে। সকাল থেকে ক্লাসে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গন। অনেক দিন পর সহপাঠী বন্ধুদের
পেয়ে যেন মহাখুশি শিক্ষার্থীরা।
জানাগেছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ২০২০ সালের ১৭মার্চ থেকে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে
ছুটি বাড়ানোর কারণে গত প্রায় দেড় বছর যাবত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সম্প্রতি সরকারি সিদ্ধান্তের পর আজ রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে এবং যথাযথ স্বাস্থ্য বিধি-মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী পাঠদান শুরু করা হয়েছে।
আলাপকালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বড়জমাত ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ
কয়েকজনের শিক্ষক জানান, দীর্ঘপ্রতিক্ষার পর পুরোপুরি স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা মেনে তাদের প্রতিষ্ঠানে পাঠদানের শুরু হয়েছে।
শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকরাও আনন্দিত।
শিক্ষার্থী বশির উদ্দিন খান আজিম , শাহ মো. শাহরিয়ার হাসান জানান, অনেকদিন পর স্কুল খুলেছে আমাদের খুব খুশি লাগছে।
বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া বলেন, উপজেলার ৭২টি বিদ্যালয়ে আজ ৫ম শ্রেণী ও ৩য় শ্রেণীর ক্লাস হয়েছে। ৫ম শ্রেণীর ৮৫ভাগ
এবং ৩য় শ্রেণীতে ৭৩ ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। আশাকরি শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা আরোও বাড়বে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, মহামারী করোনাভাইরাসের দুর্যোগে কারণে দীর্ঘদিন বন্ধ থাকারপর খুলে দেওয়ার হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠান। বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছি, শিক্ষার্থীদের উপস্থিত
সন্তোষজনক। শিক্ষক, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ইতিমধ্যে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।পাশাপাশি অভিভাবকরাও যথাযথ দায়িত্ব
সচেষ্ট থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু ঃ বালাগঞ্জে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১