ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যে দিয়ে রোমের মন্তেভেরদেবাসী পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে

  • আপডেট সময় ১২:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ২৫০ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন (সম্পাদক) প্রবাস কন্ঠঃ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইতালী রোমের মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদের কার্যকারী পরিষদ ও উপদেষ্টা মন্ডলির উদ্যোগে ইতালী প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা গত ১১ই আগস্ট উদযাপন করছে।

প্রবাসী মুসলিমগন এই জামাতে উপস্হিত হতে দেখা যায়। মন্তেভেরদের বাংলাদেশি ইতালী প্রবাসী সহ বিভিন্ন স্থান থেকে এসে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা তিনটি জামাতে হাজার মানুষের সমাগম ঘটে লারগো রাভিজ্জা পার্কে। মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদের সভাপতি মনির ভূইয়া, সাধারণ সম্পাদক হামিদুর রহমান বুলেট, কোষাধ্যক্ষ আবু সাঈদ ভূইয়া সহ মসজিদের কার্যকারী পরিষদের আমন্ত্রণে ঈদুল ফিতরের নামাজ প্রথম জামাত সকাল ৭ঘটিকা, দ্বিতীয় জামাত ৮ঘটিকা ও তৃতীয় জামাত ৯টা ৩০মিনিটে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই তিন টি ঈদ জামাতে ইমামতিত্ব করেন মন্তেভেরদে বাইতুর নুর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা দুলায়েত হোসেন, হাফিজ এমদাদ হোসেন ও হাফিজ সফিকুল ইসলাম। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ ও কাশমিরের মুসলিমদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ঈদের জামাতে ইতালী প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দেশের মুসলিমদেরও জামাতে নামাজ পড়তে দেখা যায়।

পরিশেষে মন্তেভেরদে বায়তুর নুর জামে মসজিদের সভাপতি সাধারন সম্পাদক হামিদুর রহমান বুলেট ও কোষাধ্যক্ষ আবু সাঈদ ভূইয়া তাদের বক্তব্যতে বলেন প্রতি বছরের মতন এই বছর পবিত্র ঈদ-উল-আযহার নামাজের আয়োজন মসজিদ কমিটি ও মন্তেভেরদে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা করেছি। আজকে এই ইদগাহ মাঠে দলমত নির্বিশেষে সকল প্রবাসী ভাই বোনেরা সহ রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা নামাজে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং তারা আরো বলেন মন্তেভেরদেবাসীর সকলের সহযোগিতায় একটি মসজিদ স্হাপনের উদ্যোগ নিয়েছে, মসজিদ স্থাপনের জন্য মন্তেভেরদেবাসী সহ সকল মুসলিমদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান করেন

এছাড়াও ইতালী রোমে জাতীয় ঈদগাহ ময়দান পিয়াচ্ছা ভিত্তোরিও পার্ক, মসজিদে কুবা, মসজিদে মক্কি, মন্তানিওয়ালা, তুসকোলানা মসজিদ এ উমর, অত্তাবিয়ানো, মন্তেভেরদে সহ বিভিন্ন স্হানে ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যে দিয়ে রোমের মন্তেভেরদেবাসী পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে

আপডেট সময় ১২:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯