ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

পরিবেশ বাঁচাতে লোকাল ট্রান্সপোর্ট ফ্রি করার চিন্তা করছে জার্মান সরকার

  • আপডেট সময় ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৭৮ বার পড়া হয়েছে

পরিবেশ বাঁচাতে লোকাল ট্রান্সপোর্ট ফ্রি করার চিন্তা করছে জার্মান সরকার ৷ মানুষকে গণপরিবহন ব্যবহারে উদ্বুদ্ধ করতে অন্তত কয়েকটি শহরে এমন উদ্যোগের কথা চিন্তা করা হচ্ছে৷

মূলত জার্মানির বাতাসের শুদ্ধতা ও গুণাগুন বাড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে৷  বুধবার বার্লিনে সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’কে এ কথা জানান৷এ বিষয়ে মঙ্গলবার একটি চিঠি ডিপিএ’র নজরে আসে৷ জার্মান পরিবেশ মন্ত্রী, পরিবহন মন্ত্রী ও ফেডারাল চ্যান্সেলারির সই সম্বলিত চিঠিটি ইউরোপিয়ান এনভায়রনমেন্ট কমিশনার কারমেনু ফেলা’র কাছে পাঠানো হয়৷ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও মিউনিসিপ্যাল নেতাদের সঙ্গে বসে বিষয়টি চুড়ান্ত করার পরিকল্পনা করেছে৷

সাইবার্ট ডিপিএ’কে বলেন, ‘‘আমরা উদ্যোগ নিতে প্রস্তুত৷’’ বাতাসে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের আহ্বান ও ব্রাসেলসের ইউরোপীয় কমিশনের সতর্কীকরণের পর জার্মান সরকার মূলত নড়েচড়ে বসেছে৷

সাইবার্ট জানান যে, বার্লিনের প্রস্তাবে কমিশনের মতামতের জন্য অপেক্ষা করছিল সরকার৷ বাতাসের শুদ্ধতা বাড়াতে এবং ডিজেল চালিত গাড়িগুলোর ওপর নিষেধাজ্ঞা এড়াতে যা যা করা প্রয়োজন সরকার তা-ই করবে৷

এদিকে, এ বিষয়ে এখনো শহর ও স্থানীয় প্রশাসনগুলোর সম্মতি মেলেনি৷ তারা বলছে, এখনই এ ধরনের কোনো পদক্ষেপকে গ্রহণ করতে পারছেন না৷ কারণ, এ ধরনের পদক্ষেপ নেয়া হলে চাহিদা বেড়ে যাবে৷ আরো পাবলিক ট্রান্সপোর্টের প্রয়োজন হবে৷ লোকবলের দরকার হবে৷ এর জন্য অনেক অর্থের দরকার হবে৷

তাঁরা বলছেন, বড়জোর দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পের অংশ হতে পারে এটি৷

শহর ও স্থানীয় প্রশাসনগুলোর অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী লান্ডসবার্গ বলেছেন যে, স্বল্প দূরত্বের পাবলিক যানবাহনগুলো বছরে ১৩ বিলিয়ন ইউরো আয় করে, যে অর্থ এই সেবা পরিচালনা ও পরিবর্ধনের জন্য প্রয়োজন হয়৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

পরিবেশ বাঁচাতে লোকাল ট্রান্সপোর্ট ফ্রি করার চিন্তা করছে জার্মান সরকার

আপডেট সময় ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮