ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স?

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শিক্ষক খন্দকার আব্দুল কাইয়ুম

  • আপডেট সময় ০৩:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯
  • ৩২৪ বার পড়া হয়েছে

অগণিত মানুষের ভালোবাসায় চিরবিদায় নিয়েছেন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা গ্রামের প্রবীণ শিক্ষক খন্দকার আব্দুল কাইয়ুম। রবিবার (১২ মে) বেলা ০২ ঘটিকার সময় সপ্তমমৌজা তালতলা আজিজপুর শাহী ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও এলাকার সর্বস্তরের প্রচুর লোকজন শরিক হন।

শিক্ষক খন্দকার আব্দুল কাইয়ুম এর জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুনিম হিরা, গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ বদরুজ্জামান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক মেম্বার খন্দকার আব্দুল হাই কমলা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লা মিয়া, ডাঃ আহমদ আলী, ডাঃ তখলিছ আলী, শিক্ষক আব্দুল কাইয়ুম, মাওলানা ছালেহ আহমাদ, সাবেক মেম্বার মোঃ মরম আলী, সমাজকর্মী খন্দকার আলী নোয়াজ শ্যামল, সাবেক মেম্বার মোঃ আলাউদ্দিন, সমাজকর্মী মোঃ ওবায়দুল হক সোহেল, মোঃ আজাদুর রহমান আজাদ, আমিরুল ইসলাম রুবেল প্রমুখ। জানাজার নামাজের ইমামতী করেন মরহুম এর ছোট ছেলে মৌলানা খন্দকার জুলকার নাইন শাওন। দুই সন্তানের জনক মরহুম শিক্ষক খন্দকার আব্দুল কাইয়ুম এর বড় ছেলে খন্দকার রুহুল আমিন মোহন যুক্তরাজ্য প্রবাসী।

উল্লেখ্য, শিক্ষক খন্দকার আব্দুল কাইয়ুম গত শনিবার (১১ মে) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের সময় সিলেটস্থ তাঁহার নিজ বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। চাকরি জীবনে তিনি বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শিক্ষক খন্দকার আব্দুল কাইয়ুম

আপডেট সময় ০৩:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯