ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

পিএসজিতেই ভালো আছেন নেইমার

  • আপডেট সময় ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বার্সেলোনা ছাড়ার পর থেকে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার আগ্রহের কথাও জানিয়েছেন। তবে ব্রাজিলিয়ান তারকার প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার কোনও ইচ্ছা নেই, ফরাসি ক্লাবে সুখেই আছেন তিনি।

গত গ্রীষ্মের দলবদলে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার যোগ দিয়েছেন পিএসজিতে। বার্সেলোনায় থাকার সময় রিয়ালের আগ্রহ কখনও সামনে আসেনি। তবে নেইমারের ন্যু কাম্প ছাড়ার পর থেকেই রিয়ালের আগ্রহের কথা শোনা যাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। মাদ্রিদের এই ক্লাবটির বিপক্ষেই বুধবার রাতে মাঠে নেমেছিলেন নেইমার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের এই লড়াইটা মোটেও ভালো কাটেনি ব্রাজিলিয়ান তারকার। সান্তিয়াগো বার্নাব্যু থেকে পিএসজিকে ফিরতে হয়েছে ৩-১ গোলের হার নিয়ে।

রিয়ালের মাঠে যখন খেলতে এসেছিলেন, তখন তার দলবদলের বিষয়টি আবার সামনে আসে। যদিও সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমান ঠিকানাতেই ভালো আছেন তিনি। ২০২২ সাল পর্য‌ন্ত ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করার ইঙ্গিতও দিয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে। আমার সতীর্থদের সঙ্গে আমি ভালো আছি, আর আমার ভাবনায় সবকিছু এখন এই ক্লাবকে ঘিরে।’ গোল ডটকম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

পিএসজিতেই ভালো আছেন নেইমার

আপডেট সময় ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮