ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

প্যারিসে আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান

  • আপডেট সময় ০৬:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ। অনুমোদনহীনভাবে প্রতিকৃতি প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের ‘ক্রিমিনাল গ্যাং’ আখ্যা দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, চীনে তৈরি এসব প্রতিকৃতি পর্যটকদের কাছে বিক্রির জন্য অনেক ক্ষেত্রেই অবৈধ অভিবাসীদের ব্যবহার করা হতো।

এভাবেই টাওয়ার এলাকা জুড়ে আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রি হয় দেদারসে

অভিযানে প্রচুর পরিমাণে আইফেল টাওয়ারের অনুমোদনহীন প্রতিকৃতি উদ্ধার করা হয়েছে, যাদের মোট ওজন ২০ টন। গত সোমবার (১৭ সেপ্টেম্বর) ও মঙ্গলবার চালানো অভিযানে একটি গুদাম ও প্যারিসের তিনটি দোকান থেকে প্রতিকৃতিগুলো জব্দ করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গঠিত ফরাসি পুলিশের বিশেষ শাখা এই অভিযানে সহায়তা করেছে।

এগুলো চীনা উৎপাদনকারীর প্রস্তুত করা। চীনা উৎপাদনকারী অনুমোদনহীন ডিলারদের কাছে আইফেল টাওয়ারের এসব প্রতিকৃতি বিক্রি করত। পুলিশ ২০ টন ছোট ছোট প্রতিকৃতির পাশাপাশি ১৫ হাজার ইউরো, টাকার গোনার মেশিন এবং তিনটি গাড়ি জব্দ করেছে। জব্দ করা প্রতিকৃতিগুলোর আনুমানিক মূল্য ছয় লাখ ইউরো। পুলিশ ৯ জনকে এ ঘটনায় গ্রেফতার করেছে।

রয়টার্স জানিয়েছে, আইফেল টাওয়ারের এসব প্রতিকৃতিগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ছোট সেগুলো চাবির রিঙয়ে ব্যবহার করা হয়। এক ইউরোতে এমন প্রতিকৃতির পাঁচটি কেনা যায়। বড় প্রতিকৃতিগুলোর দাম দশ ইউরোর মতো।

ফরাসি পুলিশ দাবি করেছে, অনেক ক্ষেত্রেই অবৈধ অভিবাসীদের চাপ প্রয়োগ করে এসব প্রতিকৃতি পর্যটকদের কাছে বিক্রিতে বাধ্য করা হয়। মানব পাচারাকারীদের দেনা পরিশোধ করতে গিয়ে মূলত আফ্রিকা থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা রাস্তায় রাস্তায় এগুলো বিক্রি করে। আইফেল টাওয়ার, ল্যুভর জাদুঘর, নটরডেম ক্যাথিড্রালসহ পর্যটন গন্তব্যগুলোতে এসব প্রতিকৃতি বিক্রি হতে দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

প্যারিসে আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান

আপডেট সময় ০৬:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮