ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

  • আপডেট সময় ০২:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম: ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্যামিলি ডে’। বুধবার (২৬ আগস্ট) প্যারিসের অদূরে লাখুর্নুভ পার্কে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি ডে-র আপ্যায়ন পর্বের একাংশ

ফ্যামিলি ডে উপলক্ষে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য ছিল নানা ধরনের আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন। খেলাধুলায় অংশ নিয়ে শিশু-কিশোররা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। দিনব্যাপী আয়োজনে প্রবাসী বাংলাদেশি পরিবারের নারী-পুরুষ ও শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। পাশাপাশি ছিল মধ্যাহ্নভোজ ও প্রীতিভোজের আয়োজন। ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে এতে অংশগ্রহণ করেন।

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা এবং সাংবাদিক জুনেদ ফারহান, মাসুদ আহমেদ ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাজহারুল ইসলামের পরিচালনায় বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি ডে-তে অংশ নেয়া মহিলাদের একাংশ

দিনের কর্মসূচির শেষ পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্জ-লে-গনেশ পৌরসভার বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর তানিয়া তনু।

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান ও সাংগঠনিক সম্পাদক শেখ সামিরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক খান এবং বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তওফিকা সাহেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু ও নয়ন মামুন, সাংবাদিক আবুল কালাম মামুন, সাংবাদিক মো. দুলাল মিয়া, সেন্ট ডেনিস সুপার মাখসের স্বত্বাধিকারী বাসিত আহমেদ, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দীন, উপদেষ্টা বুরহান উদ্দিন, লিটন চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

পুরুষ্কার বিতরণের মুহুর্ত

আলোচনা সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কর্মব্যস্ত প্রবাসজীবনে এ ধরনের আয়োজন পরিবার ও কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ-উচ্ছ্বাস, পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

এ ছাড়া অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬