ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ফরাসী বিমান বাহিনীর পরমাণু হামলার বিরল মহড়া

  • আপডেট সময় ১১:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ফরাসি বিমান বাহিনী পরমাণু হামলার মহড়া চালিয়েছে। এ মহড়াকে ‘বিরল’ বলে উল্লেখ করেছে দেশটির বিমান বাহিনী। কম্পিউটারভিত্তিক মহড়ায় অংশ নিয়েছে ফরাসি বহুমুখী জঙ্গি বিমান রাফায়েল। ফরাসি বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সিরিল দুভিভিয়ার জানান, মহড়া ১১ ঘণ্টাব্যাপী চলেছে। মহড়ায় উড়ন্ত অবস্থায় বিমানে জ্বালানি ভরাসহ পরমাণু হামলার সব পর্যায় অন্তর্ভুক্ত ছিল বলেও জানান তিনি। মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাথায় কোনো ওয়ারহেড বা বোমা বসানো ছিল না। এ জাতীয় মহড়া নিয়মিত ব্যবধানে চালানো হয় উল্লেখ করে তিনি আরো বলেন, তবে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে এ জাতীয় মহড়াকে ‘বিরল’ হিসেবে অভিহিত করা যায়। মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরই এ জাতীয় মহড়া চালাল ফ্রান্স।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

ফরাসী বিমান বাহিনীর পরমাণু হামলার বিরল মহড়া

আপডেট সময় ১১:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯