ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ফ্রান্সসহ পাঁচ বিশ্ব শক্তির ইরানের পাশে থাকার অঙ্গীকার

  • আপডেট সময় ১১:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩০ বার পড়া হয়েছে

ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে পাঁচ দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। তারা পরমাণু চুক্তি বাস্তবায়নের পাশাপাশি দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কমানোর জন্য সহযোগিতা করবে।

সোমবার নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকে পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই প্রতিশ্রুতি দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি ২০১৫ সালে ছয়টি দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির মধ্যস্থতা করেছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে সেই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। তারপর অবশিষ্ট পাঁচ রাষ্ট্র সমঝোতা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। ওই পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রভাব কমানো এবং তেল রপ্তানির অর্থ ইরানে পৌঁছানো হচ্ছে পরমাণু সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তারা আরো বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের তেলবিক্রি স্বাভাবিক রাখতে এবং ইরানের সঙ্গে ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন শুরু করতে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলারও প্রতিশ্রুেতি দিয়েছেন তারা। সূত্রঃ এপি ও ইউএস নিউজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন

ফ্রান্সসহ পাঁচ বিশ্ব শক্তির ইরানের পাশে থাকার অঙ্গীকার

আপডেট সময় ১১:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮