ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের মাখসাইয়ের কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল এর পুত্রের বিখ্যাত সিটি বিশ্ববিদ্যালয়েত স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ লাভ বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে কীভাবে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ইলন মাস্ক দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ আবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা–ফ্রান্সের! তারকাদের নামে নবজাতকের নাম, পছন্দের শীর্ষে নেইমার-এমবাপ্পে চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু তিন লাল কার্ড থেকে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপের প্রথম দিনে যা যা ঘটল জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

ফ্রান্সের মাখসাইয়ের কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল এর পুত্রের বিখ্যাত সিটি বিশ্ববিদ্যালয়েত স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ লাভ

  • আপডেট সময় ০২:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
গর্বিত পিতা সোহাইল আহমেদ সোহেলের সাথে কৃতি ছাত্র তাসনিমুল হাসান নাসিফ।

স্টাফ রিপোর্টার 

ফ্রান্সের মাখসাইয়ের বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব সোহাইল আহমেদ সোহেলের দ্বিতীয় পুত্র তাসনিমুল হাসান নাসিফ স্কলারশি পেয়ে
ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্যারিস সিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছে । জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়,
ছোটবেলা থেকেই তাসনিমুল হাসান নাসিফ মেধা, অধ্যবসায় ও শিক্ষাগত কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। বিভিন্ন সময়ে একাডেমিক সাফল্যের মাধ্যমে সে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। তার ধারাবাহিক এই সাফল্যের পথচলায় নতুন সংযোজন হলো বিশ্বের অন্যতম স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ লাভ।
এর আগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে জুনিয়র পর্যায়ে ফ্রান্সের মাখসাই শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে “মার্সেই সিটি ও স্কুল তহবিলের সম্মাননা পুরস্কার” অর্জন করে সে প্রশংসা কুড়িয়েছিল। অল্প বয়সেই এমন স্বীকৃতি তার ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত বহন করেছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সম্প্রতি প্যারিস সিতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত হওয়ার মাধ্যমে নাসিফ তার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। জীবনবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাওয়াকে তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
তাসনিমুল হাসান নাসিফ ফ্রান্সের মাখসাই শহর প্রবাসী সোহেল আহমেদ সোহেল ও নাবিলা হেনা আহমেদ সন্তানের এ সাফল্যে পরিবারটির সাথে বাংলাদেশি কমিউনিটিও আনন্দিত। তারা আশা করছেন, ভবিষ্যতে নাসিফ চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনবে।
তাসনিমুল হাসান নাসিফ তার উচ্চশিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করতে সবার দোয়া ও শুভকামনা কামনা করেছে। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের মাখসাইয়ের কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল এর পুত্রের বিখ্যাত সিটি বিশ্ববিদ্যালয়েত স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ লাভ

ফ্রান্সের মাখসাইয়ের কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল এর পুত্রের বিখ্যাত সিটি বিশ্ববিদ্যালয়েত স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ লাভ

আপডেট সময় ০২:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬