ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

ফ্রান্সের সাথেই থাকার পক্ষে রায় দিল নিউ ক্যালিডোনিয়া

  • আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
  • ৮৩৮ বার পড়া হয়েছে

স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নিয়ে ফ্রান্সের সাথেই থাকার পক্ষে রায় দিয়েছেন ফরাসি কলোনি নিউ ক্যালেডোনিয়া রাজ্যের বাসিন্দারা। রবিবার অনুষ্ঠিত ভোটে ৫৬.৯০ শতাংশ ভোটার ফ্রান্সের সাথে থাকার পক্ষে তাদের রায় দেন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে ফ্রান্সের মূল্যবোধের প্রতি ভোটারদের আস্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন। দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার পর অনুষ্ঠিত আজকের রেফারেন্ডামে ক্যালিডোনিয়ানবাসী ফ্রান্সের সাথে থেকে যাওয়ার পক্ষে এ ঐতিহাসিক রায় দিল। প্রায় ৮০ শতাংশ ভোটার রবিবারের এ ভোটে তাদের রায় দেন।

রবিবার সকাল থেকেই রাজ্যের রাজধানী নওমিয়াতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের রায় দেন ভোটাররা। এ গণভোট নেয়ার উদ্দেশ্য ছিল নিউ ক্যালেডোনিয়া ফ্রান্সের সঙ্গেই থাকবে নাকি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন

নিউ ক্যালেডোনিয়ার মোট ১ লাখ ৭৫ হাজার ভোটার রবিবারের গণভোটে অংশ নেওয়ার সুযোগ পান।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিউ ক্যালেডোনিয়া একটি প্রত্যন্ত দ্বীপ। কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে দ্বীপটি ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিউ ক্যালেডোনিয়ার আদিবাসী কনক জনগোষ্ঠীর আন্দোলনের প্রেক্ষিতে প্রায় দুই দশক আগে এই গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স। সে অনুযায়ী রবিবারের গণভোটে অংশ নেয় ভোটাররা।
১৬ হাজার৭০০ কিঃমিঃ আয়তনের এ দ্বীপটি ফ্রান্সের দখলে আসে ১৮৫৩ সালে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সের সাথেই থাকার পক্ষে রায় দিল নিউ ক্যালিডোনিয়া

আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮