ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ফ্রান্সে ওয়েস্টার্ন ইউনিয়নের তিন মিলিয়ন ইউরো গায়েব

  • আপডেট সময় ০৫:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ফ্রান্সে ওয়েস্টার্ন ইউনিয়নের তিন মিলিয়ন ইউরো নিয়ে পালিয়ে গিয়েছিল এড্রিয়ান দেরবেজ নামে ২৮ বছর বয়সী এক কর্মচারী। প্যারিসের উত্তরাঞ্চলের ওভারবিলিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নের একটি শাখায় নগদ অর্থ সরবরাহ করতে গিয়ে চলমান অবস্থায় গাড়ি থেকে টাকা নিয়ে উধাও হয়ে যান ওই ব্যক্তি।

জানা যায়, প্যারিসে প্রতিদিনের মত ওয়েস্টার্ন ইউনিয়নের বিভিন্ন শাখা থেকে ক্যাশ সরবরাহের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন লুমিস নামের একটি অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওই তিনজন কর্মী। ওয়েস্টার্ন ইউনিয়নের একটি শাখার সামনে গাড়ি রেখে গাড়িতে থাকা অর্থের একটি অংশ সেখানে বুঝিয়ে দিতে গিয়েছিলেন দুজন কর্মী।

তারা ফিরে এসে দেখে গাড়িতে থাকা তিন মিলিয়ন ইউরোসহ গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক। তারা একাধিকবার চালককে ফোন দিয়ে না পেয়ে আইনের দ্বারস্থ হয়।
পরে পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে দরজা খোলা অবস্থায় সাদা রঙের গাড়িটি উদ্ধার করে কিন্তু গাড়িতে থাকা ইউরো ও চালককে পাওয়া যায়নি।

এরপরই পুলিশের চৌকস টিম হন্য হয়ে এড্রিয়ান দেরবেজ নামের ওই চালককে খুঁজতে শুরু করে। তার ছবি প্রকাশ করা হয় এবং প্রত্যক্ষদর্শী কেউ আছেন কিনা তাদের তথ্য দিতে আহবান জানানো হয়।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ রাজধানী প্যারিস থেকে ১৬০ কিলোমিটার উত্তরের অ্যামিয়েন্স শহরের একটি ফ্ল্যাট থেকে দেরবেজকে আটক করে পুলিশ। সে সময় সে ইউরো ভর্তি কয়েকটি ব্যাগ নিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করলেও অপর প্রান্ত থাকা পুলিশ তাকে আটক করে।

আটকের পর চালকের দেয়া জবানবন্দি অনুসারে এই ঘটনায় তার সঙ্গে জড়িত থাকার দায়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তবে পাঁচ লাখের বেশি ইউরো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন

ফ্রান্সে ওয়েস্টার্ন ইউনিয়নের তিন মিলিয়ন ইউরো গায়েব

আপডেট সময় ০৫:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯