ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট সময় ০৪:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

মো:জুনেদ আহমদ.ফ্রান্স : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্যারিসের স্থানীয় ‘সোনার বাংলা’ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি বাছিত হোসেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ এবং জিয়া সাইবার ফোর্স ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা ইকবাল হুসাইন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজির উদ্দিন যসরী, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি সোহাগ মুহাম্মদ ইয়াসিন, জিসাদ রাহমান, জমির আলি সাহেদ এবং ইরশাদ হুসাইন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মামুন স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তার আদর্শকে ধারণ করে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালেহ আহমেদ, কামরুল হোসেন, মুহাম্মদ মুয়াজ্জিন হোসেন, নজির আহমেদ, কাতার বিএনপি নেতা সাইফুল ইসলাম, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সুমন আমিন ও ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মাসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফ্রান্স জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি, ফ্রান্স যুবদলের সদস্য শামিম আহমেদ, যুবদল নেতা খালেদ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল দলীয় নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ নেতৃত্বের সফলতা কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট সময় ০৪:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬