ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

ফ্রান্সে হোমওয়ার্ক না করায় ৯ বছর বয়সী শিশুকে হত্যার অভিযোগ

  • আপডেট সময় ০৭:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
  • ৫৩৪ বার পড়া হয়েছে

স্কুলের হোমওয়ার্ক না করায় ফ্রান্সের একটি পরিবারের সদস্যরা নয় বছর বয়সী শিশুকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনা যখন ঘটে তখন ছেলেটির বড় ভাই, বোন ও এক সৎ বোন উপস্থিত ছিল। শিশুটির মা ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ছেলেকে বেধড়ক মার দেওয়ার বিষয়টি তার অজানা ছিল না। ফলে ভাই–বোনদের সঙ্গে পুলিশ তাকেও গ্রেফতার করেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘটনা এমন এক সময় ঘটল যখন স্কুলে সহিংসতা মুক্তভাবে পাঠদান নিশ্চিত ও পরিবারে শিশুদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন বন্ধে ফ্রান্সের সংসদ আইন পাসের কথা ভাবছে।

গত রবিবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী শিশুটি মৃত্যুবরণ করে। প্রতিবেশীরা তার পরিবারকে সহানুভূতিও জানান। কিন্তু সমস্যা দেখা দেয় ময়নাতদন্তের প্রতিবেদনে। কারণ ছেলেটির বাবা-মা ছেলের মৃত্যুর বিষয়ে যা জানিয়েছিল, তার সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের মিল ছিল না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বের হয়ে আসে, তাকে পরিবারের সদস্যরাই পিটিয়ে মেরে ফেলেছে হোমওয়ার্ক না করায়।

সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্ট অ্যাটাক হলেও সে আসলে মারা গেছে মারের কারণে। তার শরীরে, বিশেষ করে পায়ে কালশিটে পড়ে গিয়েছিল। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, তাকে ভোতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, তার মা ব্যবসার কাজে বাইরে থাকলেও মারধরের বিষয়টি জানত এবং হোমওয়ার্ক না করায় মার দেওয়া সমর্থন করত।

যদিও সংশ্লিষ্টদের ধারণা, তার ১৯ বছর বয়সী ভাই-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ পরিবারের চার সদস্যকেই গ্রেফতার করেছে বৃহস্পতিবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সে হোমওয়ার্ক না করায় ৯ বছর বয়সী শিশুকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৭:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮