ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

  • আপডেট সময় ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম। শনিবার (১৯ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করেন।

রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩’ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ২৬)-এর অনুচ্ছেদ ৭(১) অনুযায়ী ব্যারিস্টার আব্দুস সালামকে এই পদে নিয়োগ দিয়েছেন।

ব্যারিস্টার আব্দুস সালাম একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং কাতার ও যুক্তরাজ্য প্রবাসী হিসেবে পরিচিত। তিনি গত সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের অন্যতম মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল শেষ পর্যন্ত সেখানে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিককে মনোনয়ন প্রদান করে এবং তিনি নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের ত্যাগী ও যোগ্য নেতাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়নের মাধ্যমে বিএনপি তাদের নেতাকর্মীদের মূল্যায়িত করছে। ব্যারিস্টার আব্দুস সালামের নিয়োগটি সেই প্রক্রিয়ারই অংশ।

উল্লেখ্য যে, সম্প্রতি সিলেট অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ বিএনপি নেতাকে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরীকে সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছে সরকার। এবার ব্যারিস্টার আব্দুস সালামকে রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ পদে নিয়োগের মাধ্যমে সেই তালিকায় নতুন মাত্রা যুক্ত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

আপডেট সময় ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬