ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

বৃটেনে অবৈধ অভিবাসীদের টিকা নেয়ার আহ্বান

  • আপডেট সময় ০৩:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

বৃটেনে বসবাসকারী অবৈধ অভিবাসীদের করোনার টিকা নিতে আহ্বান জানানো হয়েছে। টিকা নিতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, প্রত্যাশিত এই উদ্যোগ নেয়া হয়েছে বৃটেনকে হার্ড ইমিউনিটিতে পৌঁছানোর জন্য এবং লকডাউনকে শিথিলকরণ দ্রুততর করার জন্য। হোয়াইটহলের এক সূত্র বলেছেন, এই উদ্যোগের নৈতিক উদ্দেশ্য হলো সবাইকে টিকা দেয়া। সবাইকে নিরাপদ রাখা। এ জন্য জিপির মাধ্যমে নিজেদের নিবন্ধিত করাতে হবে। তবে তার জন্য তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে না।

বৃটেনে কি পরিমাণ বিদেশি অবৈধ হিসেবে অবস্থান করছেন সরকারি পরিসংখ্যানে তা জানা যায়নি। তবে কোনো কোনো সূত্র থেকে এ সংখ্যা ১৩ লাখ হতে পারে বলে আন্দাজ করা হয়। সরকারি এক মুখপাত্র রোববার রাতে বলেছেন, বৃটেনে বসবাস করেন এমন সবাইকে বিনামূল্যে এই টিকা দেয়া হবে। এক্ষেত্রে তাদের অভিবাসন মর্যাদা কি রকম তা আমলে নেয়া হবে না। যারা জিপি মাধ্যমে নিবন্ধিত হবেন তাদেরকে আগেভাগে টিকা দেয়া হবে। এ জন্য সব শ্রেণির অবৈধ অভিবাসীকে নিশ্চয়তা দেয়া হচ্ছে যে, তারা টিকা নিতে গেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এমনকি যারা বোটে করে অবৈধ উপায়ে বৃটেনে প্রবেশ করেছেন অথবা লরিতে করে বৃটেনে প্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হবে না। এ ছাড়া যারা ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বৃটেনে অবস্থান করছেন তাদেরকেও এই টিকা দেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

বৃটেনে অবৈধ অভিবাসীদের টিকা নেয়ার আহ্বান

আপডেট সময় ০৩:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১