ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

যুক্তরাজ্যের নরউইচস্থ সিটি কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ জুলকারনাইন জুম্মা

  • আপডেট সময় ০৩:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৪৬৩ বার পড়া হয়েছে

ফাইল ফটো

ইউকে প্রতিনিধি-যুক্তরাজ্যের নরউইচস্থ ইউনিভার্সিটি ওয়ার্ডের নির্বাচনে কনজারভেটি পার্টি থেকে নরউইচ সিটির কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন লন্ডন প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর মীরবাড়ির কৃতি সন্তান ও সিলেটের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ জুলকারনাইন আহমদ জুম্মা।

তিনি এ পদে মনোনয়ন পাওয়ায় ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে উৎসব আমেজ বিরাজ করছে। বিশেষ করে দক্ষিন সুরমা তথা বৃহত্তর সিলেটের প্রবাসীদের কাছে তার এ মনোনয়ন পাওয়া অন্যরকম আনন্দ বয়ে এনেছে। মনোনয়ন পাওয়ায় জুম্মার নিজ এলাকা ধরাধরপুরসহ পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামী মে মাসে অনুষ্ঠেয় ইউনিভার্সিটি ওয়ার্ডের নির্বাচনে কনজারভেটি পার্টি থেকে শ্বেতাঙ্গ অধ্যুষিত নরউইচ সিটিতে সরকার দলীয় প্রার্থী হিসাবে তিনি ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। সৈয়দ জুলকারনাইন আহমদ জুম্মা ধরাধরপুরের বাসিন্দা জনাব মরহুম সৈয়দ আলী আহমদ মঞ্জুর সাহেবের ছেলে।

শুক্রবার এক প্রতিক্রিয়ায় সৈয়দ জুলকারনাইন জুম্মা বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। কাউন্সিলর নির্বাচিত হলে ব্রিটেনের বাঙালি কমিউনিটির জন্য পাশাপাশি দক্ষিণ সুরমা তথা বৃহত্তর সিলেটবাসীর নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ্‌। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

যুক্তরাজ্যের নরউইচস্থ সিটি কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ জুলকারনাইন জুম্মা

আপডেট সময় ০৩:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮