ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে এশিয়ার মুদ্রা

  • আপডেট সময় ০২:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইরান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যে চাপ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দাম ও এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রায়। বিশেষ করে আমদানিনির্ভর অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহ। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে এর মান দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৫ রুপিয়াহ, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে রুপিয়াহর মান ৩ শতাংশের বেশি কমেছে। এ বছর এশিয়ার মধ্যে দুর্বল পারফরম্যান্সের দিক থেকে এটি ভারতের রুপির পরেই রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি উচ্চ তেলের দাম এ অঞ্চলের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশেও এর প্রভাব পড়ছে, যদিও এখনো মুদ্রার বিনিময় হারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে এশিয়ার মুদ্রা

আপডেট সময় ০২:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬