ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ ইতালী শাখা

  • আপডেট সময় ০৬:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ১৯৪ বার পড়া হয়েছে

মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন বিস্ময় বিশ্বায়ন”এই শ্লোগানকে সামনে রেখে জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে জাঁকজমক পূর্ণভাবে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখা। গত ১১ই নভেম্বর সোমবার সন্ধ্যায় ইতালী রাজধানী রোমে ফ্লেভার্স অব ইন্ডিয়া রেস্টুরেন্ট সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

এতে যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। এছাড়াও ইতালী যুবলীগ সহ ইতালী আওয়ামী লীগ, ইতালী মহিলা আওয়ামী লীগ, স্চ্ছোসেবক লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ ইতালী শাখা, তুসকোলানা আওয়ামী লীগ সহ আওয়ামী সংগঠনের বিভিন্ন শাখার নেতা কর্মীদের উপস্থিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও মুক্তিযোদ্ধ পরবর্তী সময়ের যুদ্ধ বিধ্বস্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় যুবলীগের ভূমিকার কথা উল্লেখ করে সভায় উপস্থিত ইতালী আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দেরা পক্ষে বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ৪৭ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ যুবলীগ পাড়ি দিয়েছে অনেক ঘাত প্রতিঘাত। অর্জন করেছে মানুষের ভালবাসা ও বিশ্বাস। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে।

সমাপনি বক্তব্যতে ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিদের্শনায় ‘দেশ ও মানুষের উন্নয়ন’ পূরণের লক্ষ্যে যুবলীগ ইতালী শাখার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করে সংগঠনের নেতৃবৃন্দ একে অন্যকে মিষ্টিমুখ করান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ ইতালী শাখা

আপডেট সময় ০৬:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯