ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের বিশ্বকাপের সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান

যে লেখার কোনো শিরোনাম হয় না মাহবুব শাহজালাল

  • আপডেট সময় ০৪:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ৪৯২ বার পড়া হয়েছে

একদিন এক পোষা পাখিকে গান শেখাতে চেয়েছিলাম,
অনেক চেষ্টা করেও আমি তাকে গান শেখাতে পারিনি,
এ ছিল আমারই দুর্বলতা।
আমি কোনোকালেই গান গাইতে পারিনি।

কীসের জন্য গান গো তোমার? 
কোন পিয়াসীর সুর?
গানের কলি গাঁথছো কোথায়
কোন সে অচিনপুর?

তাই গান ছেড়ে এবার এলাম গল্পের আসরে।
অবোধ এক শিশু বায়না ধরলো
তাকে গল্প শোনাতেই হবে।
অর্ধেক গল্প বলার আগেই শিশুটি ঘুমিয়ে পড়লো।
হয়তো আমার গল্পে তার মন ভরেনি।

গল্পে আমায় দাও ভুলিয়ে
বুকের হাহাকার,
কল্পলোকের গল্প বানাও
ব্যর্থ রূপকার।

গল্পের আসর বাদ দিয়ে এবার রম্যলেখায় হাত দিলাম,
আমার মতো আনকোরা গুটিকয়েক পাঠকবন্ধু
হা হা রিয়েক্ট করে বুঝিয়ে দিল
আর যাই হোক আমার দ্বারা এসব হবে টবে না।

গেদু চাচা লিখে যায় 
লেখা নাকি রম্য,
ভাবনার লিখা যা তা 
নয় বোধগম্য। 

সব ছেড়ে এবার মন দিলাম কবিতার পাতায়,
এবার ভাবলাম অন্ততঃ পাঠক হৃদয়ে ঠাঁই পাবো
তাদের সকল ভাবনার ভুবন জুড়ে।

এক বাচিক শিল্পী বললেন,
না না, প্লিজ আমাকে পড়তে বলবেন না,
এসব লিখা পড়ে নিজের ইমেজ নষ্ট করতে পারব না।

একজন শিল্পীকে বললাম
কবিতাটা একবার পড়ে দেখবেন? প্লিজ,
উনি বললেন, ওহে লেখক, তুমি হয়ত জানো না,
একটা কবিতা পড়তে আমি হাজার টাকা নিই।

এক সিন্ধু হাহাকার নিয়ে
কবিতা ও কাব্যের গল্পটার ইতি টেনে
আনমনে এবার নিজেই শুদ্ধস্বরে উচ্চারণ করলাম,

রিক্ত হৃদের ভাবনা তোমার
সিক্ত করিবে কারে?
খ্যাতির আশা ত্যাজ্য করিয়া 
গড়ি লও আপনারে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সম্ভাব্য প্রভাব

যে লেখার কোনো শিরোনাম হয় না মাহবুব শাহজালাল

আপডেট সময় ০৪:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

একদিন এক পোষা পাখিকে গান শেখাতে চেয়েছিলাম,
অনেক চেষ্টা করেও আমি তাকে গান শেখাতে পারিনি,
এ ছিল আমারই দুর্বলতা।
আমি কোনোকালেই গান গাইতে পারিনি।

কীসের জন্য গান গো তোমার? 
কোন পিয়াসীর সুর?
গানের কলি গাঁথছো কোথায়
কোন সে অচিনপুর?

তাই গান ছেড়ে এবার এলাম গল্পের আসরে।
অবোধ এক শিশু বায়না ধরলো
তাকে গল্প শোনাতেই হবে।
অর্ধেক গল্প বলার আগেই শিশুটি ঘুমিয়ে পড়লো।
হয়তো আমার গল্পে তার মন ভরেনি।

গল্পে আমায় দাও ভুলিয়ে
বুকের হাহাকার,
কল্পলোকের গল্প বানাও
ব্যর্থ রূপকার।

গল্পের আসর বাদ দিয়ে এবার রম্যলেখায় হাত দিলাম,
আমার মতো আনকোরা গুটিকয়েক পাঠকবন্ধু
হা হা রিয়েক্ট করে বুঝিয়ে দিল
আর যাই হোক আমার দ্বারা এসব হবে টবে না।

গেদু চাচা লিখে যায় 
লেখা নাকি রম্য,
ভাবনার লিখা যা তা 
নয় বোধগম্য। 

সব ছেড়ে এবার মন দিলাম কবিতার পাতায়,
এবার ভাবলাম অন্ততঃ পাঠক হৃদয়ে ঠাঁই পাবো
তাদের সকল ভাবনার ভুবন জুড়ে।

এক বাচিক শিল্পী বললেন,
না না, প্লিজ আমাকে পড়তে বলবেন না,
এসব লিখা পড়ে নিজের ইমেজ নষ্ট করতে পারব না।

একজন শিল্পীকে বললাম
কবিতাটা একবার পড়ে দেখবেন? প্লিজ,
উনি বললেন, ওহে লেখক, তুমি হয়ত জানো না,
একটা কবিতা পড়তে আমি হাজার টাকা নিই।

এক সিন্ধু হাহাকার নিয়ে
কবিতা ও কাব্যের গল্পটার ইতি টেনে
আনমনে এবার নিজেই শুদ্ধস্বরে উচ্চারণ করলাম,

রিক্ত হৃদের ভাবনা তোমার
সিক্ত করিবে কারে?
খ্যাতির আশা ত্যাজ্য করিয়া 
গড়ি লও আপনারে।