ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

রেনেসাঁর মিছিলে এসো হে নির্ভীক – মাহবুব শাহজালাল

  • আপডেট সময় ০৭:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ৫৭৪ বার পড়া হয়েছে

#
ওঠো, উঠো হে প্রত্যয়ী,
জেগে ওঠো দৃপ্ত কঠিন শপথে, রেনেসাঁ
উড়ে চলো একঝাঁক পায়রার মতো
দুর্নিবার গতিতে, অদম্য স্পৃহায়।
প্রযুক্তির কালো থাবা আর নৈতিক স্খলনে
আকণ্ঠ নিমজ্জিত আজ গোটা মানবতা।
শুনতে পাওনি বাবার ব্যর্থতার করুণ রোদন,
অবাধ্য সন্তানের জন্য মায়ের নীরব আহাজারি ?
দেখনি মাতাপিতামহের নির্বাক চেয়ে থাকা, অলখে ?
#
জাগতেই হবে তোমাদের।
শ্যামল পৃথিবী আজ রুক্ষ, শুষ্ক, বন্ধ্যা, মৃতপ্রায়,
অরণ্যে আজ শোনা যায় না কোনো পাপিয়ার গান,
মাঠ নেই, যা আছে সেখানেও নেই কোনো কোলাহল।
সবাই অলীক ভূতের মোহে ঘরের কোণায় নিয়েছে ঠাঁই।
#
আর নয়… আর নয়!
আলোর মশালে অলীক ভূতটাকে তাড়াতেই হবে।
ভার্চুয়াল স্বপ্নরাজ্য তোমাদের সর্বনাশ করে ফেলেছে।
নেশাগ্রস্তের মতো মাতাল আজ কিশোর দুনিয়া।
অতএব….. এবার জ্বলে ওঠো বারুদের ফুলকিতে।
নতুন দিনের স্লোগানে স্লোগানে জ্বালিয়ে দাও,
পুড়িয়ে দাও, ছারখার করে দাও
তমসাচ্ছন্ন এই কলঙ্কিত অধ্যায়।
#
পারবে তোমরা, পারতেই হবে তোমাদের।
গেয়ে চলো আজ নিদ ভাঙা জাগরণী গান।
দিকে দিকে ছাড়তেই হবে বিপ্লবী হুঙ্কার।
আরেকটি সোনালী যুগের মহানায়ক যে তোমরাই।
তাই এসো, এসো হে নির্ভীক,
নিজেকে শামিল কর চেতনার প্রদীপ্ত মিছিলে,
প্রত্যয়ী শপথে সৃষ্টি করো আজ রেনেসাঁর নতুন ইতিহাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

রেনেসাঁর মিছিলে এসো হে নির্ভীক – মাহবুব শাহজালাল

আপডেট সময় ০৭:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩