ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত

লন্ডনে বঙ্গবন্ধুর ছবি অবমাননা ইস্যুতে প্রত্যাহার করা হলো ডেপুটি হাইকমিশনার তালহাকে

  • আপডেট সময় ১১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • ৬০৬ বার পড়া হয়েছে

লন্ডন ডেস্ক-  গত ৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি খুলে ভাংচুরের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

একইসঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে আগামী ৭ মের মধ্যে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

ডেপুটি হাইকমিশনার খন্দকার তালহা বিএনপি নেতাকর্মীদের হামলার দিন ৭ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বে ছিলেন। হাইকমিশনার নাজমুল কাউনাইন তার পরিচয়পত্র প্রদানের জন্য তখন স্কটল্যান্ডে অবস্থান করছিলেন। ওই দিন স্থানীয় সময় বিকেলে বিএনপির শতাধিক নেতাকর্মী স্মারক লিপি প্রদানের নামে হাইকমিশনে যায়। তারা খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে কয়েকজন স্মারক লিপি প্রদানের নামে হাইকমিশনে প্রবেশ করে হামলা চালায়। এরপর বঙ্গবন্ধুর ছবি খুলে অবমাননা ও ভাংচুর করে। বাংলাদেশ সরকার এ ঘটনায় ব্রিটিশ সরকারকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায়। পুলিশ একজনকে আটক করে। এদিকে প্রাথমিক তদন্তে হাইকমিশনের কর্মকর্তাদের অবহেলা ছিল বলে প্রতীয়মান হয়। এর প্রেক্ষিতে ডেপুটি হাইকমিশনার খন্দকার তালহাকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

একটি সূত্র জানায়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে প্রধানমন্ত্রীর দফতর, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা রয়েছেন। মের শুরুতে তদন্ত কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গত ২২ মার্চ যুক্তরাজ্য আওয়ামীলীগের এক সভায় বক্তব্যে এই বিষয়ে কড়া অবস্থান নিতে বলেন। এরপরই ডেপুটি হাইকমিশনার তালহাকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স?

লন্ডনে বঙ্গবন্ধুর ছবি অবমাননা ইস্যুতে প্রত্যাহার করা হলো ডেপুটি হাইকমিশনার তালহাকে

আপডেট সময় ১১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮