ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

লন্ডনে সাংবা‌দিক নেতাদের কা‌ছে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের দুঃখ প্রকাশ

  • আপডেট সময় ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ২৮২ বার পড়া হয়েছে

শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও লন্ডনের সাংবাদিকদের মধ্যে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে বলে জানা গেছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকদের সভাস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে লন্ডন আওয়ামী লীগের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয় সেখানকার সাংবাদিকরা। সোমবার (২১ অক্টোবর) লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় ওই সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর সংকটের সমাধান হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক সমাবেশে আমন্ত্রণপত্র থাকার পরও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য সাবেক প্রেসিডেন্ট ও বিডি নিউজ টুয়েন্টিফোরের যুক্তরাজ্য প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা, সাবেক প্রেসিডেন্ট সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিনসহ ক‌য়েকজন সাংবাদিককে অনুষ্ঠানের প্রবেশপথ থেকে বের করে দেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়া আমন্ত্রণপত্র ইস্যুর পরও অনুষ্ঠানের আগের রাতে বাংলাদেশ প্রতিদিন-এর ইউরোপিয়ান চীফ আ স ম মাসুমসহ প্রায় ২০ জন সাংবাদিকের দাওয়াত প্রত্যাহার করা হয়। প্রতিবাদে সংগঠনটির সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।

সোমবার লন্ডন বাংলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবা‌য়ের স্বাক্ষরিত এক বিবৃ‌তি‌তে বলা হয়, এ সপ্তাহে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমাদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়েরের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান শরীফ ও সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুকের দীর্ঘ একান্ত বৈঠক শেষে উভয়পক্ষ একটি সম্মানজনক সমাধানে পৌঁছেছে। একান্ত বৈঠকে ইউকে আওয়ামী লীগ সাংবাদিকদের সভাস্থল থেকে বের করে দেওয়া এবং আমন্ত্রণপত্র ইস্যু করে তা প্রত্যাহার করার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শোক দিবসের অনুষ্ঠানস্থল থেকে আমন্ত্রিত সাংবাদিকদের বের করে দেয়ায় ঘটনাটি অন্যায় এবং আশালীন বলে আমরা মনে করি। আমরাও এই অনাকাঙিক্ষত ও দুঃখজনক ঘটনায় প্রতিবাদ করেছি এবং প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমরা চাই, এই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক । আশা করছি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।’

লন্ডন বাংলা প্রেসক্লা‌বের এ বিবৃ‌তির ব্যাপা‌রে যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক বাংলা ট্রি‌বিউন‌কে সংকট সমাধানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠা‌নে আমরা প্রায় শতা‌ধিক সাংবাদি‌ক‌কে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের পক্ষ থে‌কে দাওয়াত দি‌য়ে‌ছি‌লাম। অনুষ্ঠানের নিরাপত্তার দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিত বাংলা‌দেশ স‌রকা‌র কর্তৃক নিয়োজিত কোনও কতৃপক্ষ য‌দি সেখানে কাউ‌কে নিরাপত্তাজ‌নিত কার‌ণে ঢুকতে না দেয়, ত‌বে স্পষ্টতই এর দায় দায়িত্ব যুক্তরাজ্য আওয়ামী লী‌গের নয়। ত‌বে ক‌য়েকজন সাংবাদিককে না ঢুকতে দেওয়ার ঘটনা দুঃখজনক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

লন্ডনে সাংবা‌দিক নেতাদের কা‌ছে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের দুঃখ প্রকাশ

আপডেট সময় ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯