ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন গঠনের দাবি জোরালো হচ্ছে

  • আপডেট সময় ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা থেকে :
সুষম উন্নয়ন থেকে দক্ষিণ সুরমা রয়েছে বঞ্চিত। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ বিভাগীয় আফিস দক্ষিণ সুরমায় অবস্থিত। তারপরও দক্ষিণ সুরমা যেন বাতির নিচে অন্ধকার। সিলেট সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডের যেভাবে উন্নয়ন হয়েছে ঠিক সেই ভাবে দক্ষিণ সুরমার ৩টি ওয়ার্ডের উন্নয়ন হয়নি। দীর্ঘ এক যুগ পার হয়ে গেলেও দক্ষিণ সুরমার ওয়ার্ডবাসী এখনো ওয়াসার পানি থেকে বঞ্চিত রয়েছে। অথচ ওয়ার্ডবাসী পানির বিল পরিশোধ করে যাচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশনের আদলে সিলেট সিটি কর্পোরেশনকে দু’ভাগে ভাগ করার দাবী ওঠেছে।
সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেট সিটি কর্পোরেশনকে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন ও সিলেট উত্তর সিটি কর্পোরেশন নামে সিটি কর্পোরশন গঠনের দাবী জানিয়েছেন। তাদের এ দাবী প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ সরকারের উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি আকারে অনেক আগেই পেশ করেছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক কমান্ডার, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এ্যাডভোকেট এক বিবৃতিতে বলেন, সুষম উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কথিত দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়ন ও সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন করে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন এখন সময়ের দাবি।
২৯ আগস্ট বুধবার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র এক জরুরী সভা অনুষ্ঠিত। সংগঠনের অন্যতম যুগ্ম আহবায়ক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর-এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক, তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম। বক্তব্য রাখেন অন্যতম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ, আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, আব্দুল মালেক তালুকদার, এম এ রহিম, জাহাঙ্গীর খান, মোশতাক আহমদ, হাজী জাহাঙ্গীর হোসেন, দেলওয়ার হোসেন সাজু, আফজাল হোসেন, হোসনা বেগম, রেখা বেগম প্রমুখ।
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন গঠনের দাবি জোরালো হচ্ছে

আপডেট সময় ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮