ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

  • আপডেট সময় ১০:৫৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
  • ৫১০ বার পড়া হয়েছে

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে দেশের অন্যান্য আসনগুলোর সাথে সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবারও সিলেট বিভাগের অন্তত ৫টি আসন ছেড়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে। এসব আসনে আওয়ামী লীগের প্রার্থীর নামও ঘোষণা করা হয়নি।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সিলেট-১ আসনে (সদর-সিটি করপোরেশন) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে আসনটি থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ড. এ কে মোমেনকে। সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনে (জৈন্তাপুর-গোয়াইনঘাট-ফেঞ্চুগঞ্জ) ইমরান আহমদ, সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নূরুল ইসলাম নাহিদ রয়েছেন। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বর্তমানে এ দুটি আসনে জাতীয় পার্টির এমপি রয়েছেন।

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক দলীয় মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বর্তমানে আসনটিতে জাতীয় পার্টির সাংসদ রয়েছেন।

মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন ও মৌলভীবাজার-৪ আসনে সৈয়দা সায়রা মহসিন।

হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে শুধুমাত্র একটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। হবিগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নাম ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ১০:৫৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮