ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

স্পেনে প্রবাসীদের জন্য প্রথমবার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

  • আপডেট সময় ০২:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা চালু করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল এই কার্যক্রম পরিচালনা করছে, যা দেশটিতে থাকা বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই সেবার আওতায় গত ৯ থেকে ১১ মে বার্সেলোনায় প্রায় ৬০০ প্রবাসী বাংলাদেশিকে পুলিশ ক্লিয়ারেন্স সেবা দেওয়া হয়। পরে ১২ ও ১৩ মে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে আরও ৮২৬ জন প্রবাসী এই সেবা গ্রহণ করেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা কার্যক্রমে নতুন অনলাইন আবেদনকারীদের তথ্য যাচাই শেষে তাৎক্ষণিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি পুরোনো সার্টিফিকেটের ভুল সংশোধন এবং আটকে থাকা অফলাইন আবেদনগুলো নতুন অনলাইন প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হচ্ছে।

প্রতিনিধি দল জানিয়েছে, ইউরোপের মধ্যে স্পেনেই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালু করেছে। ১৪ মে পর্যন্ত মাদ্রিদ ও বার্সেলোনায় এই কার্যক্রম অব্যাহত ছিল।

গত ১২ মে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, সাধারণ সম্পাদক কাজী জসিম এবং স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি স্পেন সরকার দেশটিতে অবস্থানরত প্রায় পাঁচ লাখ নথিহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার লক্ষ্যে একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এই বৈধতা প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি বাধ্যতামূলক নথি হওয়ায় বাংলাদেশ সরকারের এ উদ্যোগ স্পেনে থাকা অনিয়মিত বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার পথ আরও সহজ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

স্পেনে প্রবাসীদের জন্য প্রথমবার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

আপডেট সময় ০২:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬