ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি, ফ্রান্সের বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

  • আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি, ফ্রান্স-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্যারিসের একটি উন্মুক্ত পার্কে আয়োজিত এ বনভোজনে সংগঠনের দায়িত্বশীল, সদস্য ও তাঁদের পরিবার-পরিজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে প্রবাসীরা খোশগল্প, সংগীত, শিশু ও বড়দের বিভিন্ন খেলাধুলাসহ নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পরে পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকমল হোসেন সাদেক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা ভবিষ্যতেও প্রবাসীদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক ও পারিবারিক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি, ফ্রান্সের বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬