ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

জেমস-রাহুল আনন্দের গানে মুখর সার্সেল

  • আপডেট সময় ১২:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

প্যারিসের অদূরে প্রবাসীদের মহামিলন, অফিওরা ও শাহ গ্রুপের আয়োজনে হাজারো বাংলাদেশির উচ্ছ্বাস

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

হাজার মাইল দূরে প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। চারদিকে বাংলা ভাষার কোলাহল, পরিচিত মুখের হাসি আর প্রিয় শিল্পীদের গানে গানে মুখরিত পুরো পরিবেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে সার্সেল শহরের স্টেড এমিল জোলা (Stade Émile Zola) মাঠে অফিওরা ও শাহ গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। ফ্রান্সের বিভিন্ন অঞ্চল ছাড়াও ইউরোপের নানা দেশ থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দিনভর উৎসবমুখর ছিল অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন দেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী নগরবাউল জেমস। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মাতিয়ে তোলেন পুরো মাঠ। প্রিয় শিল্পীর কণ্ঠে বহুল জনপ্রিয় গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলান হাজারো দর্শক। মুহূর্তেই পুরো অনুষ্ঠানস্থল রূপ নেয় এক বিশাল উন্মুক্ত কনসার্টে।

এরপর ‘জলের গান’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী রাহুল আনন্দ তাঁর স্বকীয় গায়কি, লোকজ সুর ও প্রাণবন্ত মঞ্চ পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। তাঁর পরিবেশিত গানগুলোতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নেদারল্যান্ডস থেকে আগত প্রবাসী বাংলাদেশি শিল্পী নওশিন বিন্তিও তাঁর সুরেলা পরিবেশনায় দর্শকদের প্রশংসা কুড়ান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে একটি BMW GT গাড়ি, দ্বিতীয় পুরস্কার একটি সোফা সেট এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেলিভিশন প্রদান করা হয়। পুরস্কার বিতরণ পর্বেও ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। শুধু বিনোদন নয়, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও ছিল এই আয়োজন। পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, এমন আয়োজন তাদের প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও দেশের আবহ অনুভব করার সুযোগ করে দেয়। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
আয়োজকদের ভাষ্য, প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তারা। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশি, স্বেচ্ছাসেবক, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন এবং অফিওরার চেয়ারম্যান রাব্বানী খান। তাঁরা বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিক বিকাশে সবার সহযোগিতা ও ভালোবাসাই তাদের ভবিষ্যতের অনুপ্রেরণা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

জেমস-রাহুল আনন্দের গানে মুখর সার্সেল

আপডেট সময় ১২:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬