স্টাফ রিপোর্টার
প্যারিসের সন্নিকটে লাখুর্নভে বাংলাদেশি প্রবাসীর বাসায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলার রাসেল মিয়ার পুত্র নাহিল মিয়ার ( ৩) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার দুপুর ২টায় বাদ জোহর লাখুর্নভ এলাকার আনোয়ার-ই তাইয়্যবা মসজিদে নাহিল মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্স প্রবাসীসহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন।
পরে লাখুর্নভ কবরস্থানে মরহুম নাহিল মিয়াকে দাফন করা হয়। এসময় নাহিলের পিতা রাসেল মিয়া, নানা এমদাদ হুসেন এবং পরিবারের সদস্যরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটি বিভিন্নস্থরের নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার ফ্রান্স প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর লাখুর্নভ এলাকার এক আত্মীয়ের বাসায় নাহিল মিয়ার মৃত্যুতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নিহত নাহিলের পিতা রাসেল মিয়া সকলের কাছে তার পুত্র এবং দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন।
মাওলানা শামীম আহমেদ মিলাদ মাহফিল পরিচালনা করেন। উক্ত মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মিজানুর রহমান সরকার, সাইফুল ইসলাম, শাহজাহান আহমেদ,কমিউনিটির প্রবীন মুরুব্বী মোতাব্বির হোসেন, মরহুম নাহিলের নানা এমদাদ হোসেন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ফ্রান্স দর্পণ পত্রিকার চীফ রিপোর্টার মাজহারুল ইসলাম প্রমুখ।



















