স্টাফ রিপোর্টার: আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর নাতি, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল ও আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মধ্যেই আমাদের মুক্তির পথ নিহিত রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সোমবার ফ্রান্সের ওভারভিলিয়েতে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহর রহমত ও করুণাপ্রাপ্তির শুকরিয়া হিসেবে আনন্দ উদযাপনের নির্দেশ কোরআন কারিমে রয়েছে। এ কারণেই যুগ যুগ ধরে সত্যপন্থী উলামায়ে কেরাম ঈদে মীলাদুন্নবী মাহফিলের আয়োজন করে আসছেন।”
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স মিডল্যান্ডের চেয়ারম্যান ও আনজুমানে আল ইসলাহ ইউকের সহসেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সেক্রেটারি কাজী আব্দুল মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সোহেল আহমদ। নাত পরিবেশন করেন কারি রুবেল আহমদ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন ক্বারি মির্জা শফিকুল ইসলাম, আমিনুর রশিদ টিপু, সিদ্দিকুর রহমান নোবেল, কারি আমিনুল হক রজব, আহসান হাবীব শাহ, কাজী জিল্লুল হুদা, মাওলানা সাইফুর রহমান, কামাল আহমদ, হাফিজ দোলায়েত হোসেন, মো. কামরান, মুহিবুর রহমান খালেদ, জুনেদ আহমদ, মাহিদ আহমদ, জাহেদ আহমদ, শাহ সোহেল, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ফ্রান্স দর্পণের স্টাফ রিপোর্টার আহমদ সোহেল, শাহ আবুল হাসনাত, ফরিদুজ্জামান, হাফিজ খালেদুর রহমান, সামছুদ্দিন, আব্দুস সামাদ, সাঈদুর রহমান, জুনেদ আহমদ, মাহবুবর রহমান, জালাল আহমদ, সারওয়ার হোসেন প্রমুখ।









