ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হুতিদের হামলার নিন্দা ইইউর

  • আপডেট সময় ১২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

সৌদি আরবে হুতিদের সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, এ ঘটনায় সৌদি আরব ও উপসাগরীয় অংশীদারদের পাশে রয়েছে ইইউ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হুতিদের এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরো নষ্ট করছে, সহিংসতা বাড়িয়ে দিচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরব ও আমাদের উপসাগরীয় অংশীদারদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

ফন ডার লেয়েন আরো জানান, আগামী ২৪ অক্টোবর সৌদি আরবে ইইউ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সৌদিতে হুতিদের হামলার নিন্দা ইইউর

আপডেট সময় ১২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬