ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন পরিকল্পনার প্রতিবাদ

  • আপডেট সময় ০১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইংল্যান্ডের একটি ছোট গ্রামের বাসিন্দারা কাছের একটি সাবেক বিমানঘাঁটিতে কয়েক শ’ আশ্রয়প্রার্থীকে রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে প্রতীকী গণভোটে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে রায় দিয়েছেন।

ইংল্যান্ডের পূর্বাঞ্চলের বার্নহাম গ্রামে শনিবার এ ভোট অনুষ্ঠিত হয়। এর আগে গত সেপ্টেম্বরে পিডিংটন গ্রামেও একই ধরনের প্রতিবাদী গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সাবেক সামরিক স্থাপনায় সরিয়ে নেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়।

যুক্তরাজ্যের বার্নহ্যাম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইনগতভাবে বাধ্যবাধকতা না থাকলেও এ ভোটে অংশ নেওয়ার যোগ্য ছিলেন ৪০০ থেকে ৫০০ জন। তাদের মধ্যে ২৫৭ জন স্বাধীনতার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৬ জন। একটি ভোট বাতিল হয়।

ভোটের ফল ঘোষণার পর বার্নহাম বাসিন্দা সমিতির সভাপতি হেলেন বেক বলেন, গ্রামের বাসিন্দারা মনে করেন না, এ ভোটের ফলে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে।

তবে তিনি বলেন, ‘গ্রামের বাসিন্দারা যে এই পরিকল্পনার বিরোধিতা করছেন, এখন আমরা বলতে পারব, এ বিষয়ে তাদের কাছ থেকে আনুষ্ঠানিক সমর্থন পেয়েছি।’
তিনি আরও বলেন, ন্যায্য সংখ্যক আশ্রয়প্রার্থী গ্রহণ করতে গ্রামবাসীর আপত্তি নেই। তবে তাদের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, গ্রামের কাছের ওই বিমানঘাঁটিতে ৯৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে রাখা হবে। অথচ গ্রামটির মোট জনসংখ্যা মাত্র ৫৮৪।

বেক এর আগে বলেন, ‘এত বিপুলসংখ্যক মানুষকে সেখানে রাখার পরিকল্পনাই মূল উদ্বেগের বিষয়।
তিনি বলেন, ‘বার্নহাম একটি ছোট গ্রাম। এখানে আশ্রয় নেওয়া মানুষদের করার মতো কিছু থাকবে না, যাওয়ারও কোনো জায়গা থাকবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইউরোপের বিক্ষোভের আগুন যুক্তরাজ্যেও পৌঁছানোর আশঙ্কা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন পরিকল্পনার প্রতিবাদ

আপডেট সময় ০১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬